Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে চা বিক্রেতার জায়গা ও মার্কেট দখলের চেষ্টা। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করবে তরুণরা:- ডিসি জাহিদ বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ ঝালকাঠির শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টির বেশি বসতঘর পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন

জগন্নাথপুরে ৭ ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের শেষ মুহুর্তের লড়াই তুঙ্গে

  • Reporter Name
  • আপডেট সময় : 09:31:53 pm, Thursday, 23 December 2021
  • 550 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে ৭ ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের শেষ মুহুর্তের লড়াই তুঙ্গে

নিকেশ বৈদ্য।।

আগামী ২৬ ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নে চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের সময় যতো ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ ও প্রার্থীদের দৌড়ঝাঁপ। পাল্লা দিয়ে চলছে প্রচার-প্রচারণা ও গণসংযোগ। দিনরাত চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা। এতে রীতিমতো নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রার্থীরা। তাই শেষ মুহুর্তে প্রার্থীদের লড়াই তুঙ্গে রয়েছে। এর মধ্যে বিভিন্ন স্থানে টাকার ছড়াছড়ি চলছে বলে অনেকে জানান। যে কোন মূল্যে নিজেদের বিজয় নিশ্চিতের লক্ষে সর্বশক্তি নিয়ে প্রার্থী ও সমর্থকরা ঝাঁপিয়ে পড়েছেন মাঠে। নির্বাচনী বৈতরণি পার হতে প্রার্থীদের মধ্যে অনেকে ভোটারদের জন্য স্ব-মমতায় খোলে দিয়েছেন মনের দরজা। দু-হাত বিলিয়ে করছেন দান-খয়রাত। জনসেবায় উজার করে দিয়েছেন নিজেকে। সমাজসেবক, দানশীল ও গরীবের বন্ধু হিসেবে নিজেকে জাহির করছেন অনেকে। চলছে দাবা খেলার মতো কূট-কৌশলের প্রতিযোগিতা। অগ্রিম দিয়ে যাচ্ছেন যতো উন্নয়নের প্রতিশ্রæতি ও আশ্বাস। এ ক্ষেত্রে ব্যক্তি ইমেজ প্রাধান্য পাচ্ছে বেশি। সাথে রয়েছে দলীয় পরিচিতি। এর মধ্যে জনপ্রিয়তায় ও কৌশলগত ভাবে যাঁরা এগিয়ে রয়েছেন, তাঁদেরকে নিয়ে সর্বত্র বইছে আলোচনার ঝড়।

ভোটাররাও কষতে শুরু করেছেন ভোটের শেষ হিসাব-নিকাশ। কাকে ভোট দেয়া উচিৎ অথবা কে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। এ নিয়ে ভোটারদের ভাবনার শেষ নেই। এছাড়া গরীব ও অসহায় ভোটারদের উপরে রয়েছে বাড়তি চাপ। আছে প্রবাসী স্বজনদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার তদবির ও চার পাশে ছড়াছড়ি করছে টাকা আর টাকা। রয়েছে গোষ্ঠীগত পেশি-শক্তির প্রভাব। চলছে বোরো জমি আবাদের মৌসুম। এতো সবের মধ্যে একজন যোগ্য প্রার্থীকে ভোট দেয়া নিয়ে তাদের চিন্তার যেন শেষ নেই। এরপরও আসন্ন নির্বাচনকে সামনে রেখে চারদিকে বইছে ভোট উৎসবের আমেজ।

নির্বাচনে ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৭ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়াই করছেন। তাঁরা হলেন, ১নং কলকলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলাল হোসেন রানা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুস সোবহান ও রফিক মিয়া। এ ইউনিয়নে ত্রিমুখি লড়াই হতে পারে। এ লড়াইয়ে তাঁরা ৩ প্রার্থীরই নাম শোনা যাচ্ছে।
২নং পাটলি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আংগুর মিয়া, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক, আতিকুর রহমান আতিক, আবদুল হাই আজাদ ও এনামুল ইসলাম। এ ইউনিয়নে দ্বিমুখি লড়াই হতে পারে। এ লড়াইয়ে আংগুর মিয়া ও সিরাজুল হকের নাম শোনা যাচ্ছে।
৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বকুল, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল গফুর, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া, মুজিবুর রহমান, আবদুল মমিন ও ইলাছ মিয়া। এ ইউনিয়নে দ্বিমুখি লড়াই হতে পারে। মূল লড়াইয়ে শহিদুল ইসলাম বকুল ও আরশ মিয়ার নাম শোনা যাচ্ছে।

৬নং রাণীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ ছদরুল ইসলাম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, ছালিক মিয়া, আমান উদ্দিন আহমদ লেচু, সাবেক চেয়ারম্যান মজলুল হক ও সিরাজুল ইসলাম আসিক। এ ইউনিয়নে ত্রিমুখি লড়াই হতে পারে। এর মধ্যে মূল লড়াইয়ে শহিদুল ইসলাম রানা, শেখ ছদরুল ইসলাম ও আমান উদ্দিন আহমদ লেচুর নাম শোনা যাচ্ছে।
৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল হাসান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকসুদ মিয়া, আজহারুল ইসলাম কামালী, সৈয়দ আসাদ হোসেন চৌধুরী ও মুকিতুর রহমান। এ ইউনিয়নে দ্বিমুখি লড়াই হতে পারে। মূল লড়াইয়ে আবুল হাসান ও মুকিতুর রহমানের নাম শোনা যাচ্ছে।
৮নং আশারকান্দি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুস ছত্তার, জাতীয় পার্টি মনোনীত শাহ তারেক রহমান নিপু, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, মোহাম্মদ আলী, আহমেদ হোসাইন, লেবু মিয়া ও সৈয়দ জমিরুল হক। এ ইউনিয়নে ত্রিমুখি লড়াই হতে পারে। এ লড়াইয়ে মোঃ আইয়ূব খান, তারেক রহমান নিপু ও আবদুস ছত্তারের নাম শোনা যাচ্ছে।
৯নং পাইলগাঁও ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মখলুছ মিয়া, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সুন্দর উদ্দিন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমদ ও দবিরুল ইসলাম। এ ইউনিয়নে ত্রিমুখি লড়াই হতে পারে। মূল লড়াইয়ে মখলুছ মিয়া, ফারুক আহমদ ও সুন্দর উদ্দিনের নাম শোনা যাচ্ছে। এছাড়া ৭ ইউনিয়নের সকল ওয়ার্ডে নারী সদস্য পদে ৮৯ জন ও সাধারণ সদস্য পদে ২৩১ জন প্রার্থীর লড়াই শেষ সময়ে জমে উঠেছে। নিজেদের বিজয় নিশ্চিতে তাঁরাও পিছিয়ে নেই। সরজমিনে ৭ ইউনিয়নের স্থানীয় ভোটারদের মধ্যে অনেকে এমন তথ্য জানান। 

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চা বিক্রেতার জায়গা ও মার্কেট দখলের চেষ্টা।

জগন্নাথপুরে ৭ ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের শেষ মুহুর্তের লড়াই তুঙ্গে

আপডেট সময় : 09:31:53 pm, Thursday, 23 December 2021