Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চিকিৎসা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জনের মর্মান্তিক মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:52:51 am, Tuesday, 23 April 2024
  • 216 বার পড়া হয়েছে

চিকিৎসা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জনের মর্মান্তিক মৃত্যু।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লা থেকে চিকিৎসা শেষে বাড়ী ফেরার পথে তিতাসের একই পরিবারের ৪জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় পরিবারের আরও একটি ছোট শিশু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর মালিখিল অংশে রাস্তা পারাপারের সময় একুশে পরিবহনের একটি বাসের চাপায় গত সোমবার রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের দিলবার নেছা-৫০- তার মেয়ে শাহীনুর আক্তার -২৫-শাহীনুরের মেয়ে সায়মা -৩- ও রাইসা-১.৫-।
স্থানীয় বাসিন্দা, নিহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়-কুমিল্লা থেকে ডাক্তার দেখিয়ে তারা সবাই বাড়ি ফিরছিলেন। এ সময় মালিখিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একুশে পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই দু’জন মারা যায়। পরে ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধারের পর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে -গৌরীপুর-নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। আর দেড় বছর বয়সী শিশু রাইসাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো.আবু সেলিম রেজা সাংবাদিকদের বলেন-পরিবারের সবাই কুমিল্লা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। রায়পুর মালিখিল এলাকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় ঘটনাস্থলেই দু’জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর দুই শিশু মারা যায়। মরদেহগুলো পুলিশ হেফাজতে রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

চিকিৎসা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জনের মর্মান্তিক মৃত্যু।।

আপডেট সময় : 08:52:51 am, Tuesday, 23 April 2024