Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা জন্মভূমি পাইকগাছায় পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে কুকুরের আক্রমনে আহত -৩, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী পটিয়া থানা পুলিশের দুর্ধর্ষ অভিযান; ০৪টি চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চক্রের ০৩ সদস্য গ্রেফতার আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:12:32 pm, Wednesday, 1 April 2026
  • 69 বার পড়া হয়েছে
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, আবাসন সংকট নিরসন এবং একটি আধুনিক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (১ এপ্রিল) দেওয়া এ স্মারকলিপিতে চবি ছাত্রদল উল্লেখ করে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হলেও শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দৃশ্যমান হয়নি। বরং দীর্ঘ সময়ের পুঞ্জীভূত সমস্যাগুলো শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত করছে।
স্মারকলিপিতে বলা হয় যে যাতায়াত ব্যবস্থা, আবাসন সংকট, নিরাপত্তাহীনতা এবং আধুনিক সুযোগ-সুবিধার অভাব এই চারটি বড় সমস্যাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে শাটল ট্রেনের সংখ্যা স্বল্পতা ও অনিয়মিত চলাচলের কারণে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণে বিঘ্ন ঘটছে।
এছাড়া আবাসন সংকটের কারণে অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে ক্যাম্পাসের বাইরে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করতে হচ্ছে। এ অবস্থায় নতুন আবাসিক হল নির্মাণ দ্রুত শুরু করা এবং বিদ্যমান হলগুলোর সংস্কারের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে নতুন হল নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত আবাসন সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য মাসিক আবাসন ভাতা চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে স্মারকলিপিতে ক্যাম্পাসজুড়ে সিসিটিভি স্থাপন, নজরদারি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সর্বত্র উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা এবং প্রতিটি বিভাগে আধুনিক লাইব্রেরি, ফটোকপি ও প্রিন্টিং সুবিধা চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক করতে হবে। একইসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মুখপাত্র না হয়ে শিক্ষার্থীদের ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে এবং শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণের আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে ছাত্রদল নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি

আপডেট সময় : 06:12:32 pm, Wednesday, 1 April 2026