Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:57:39 pm, Tuesday, 3 March 2026
  • 33 বার পড়া হয়েছে
সজল চন্দ্র রায় , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত ২১শে ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হওয়া জরুরী সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সংবিধান উপেক্ষা করে পদোন্নতি দেয়ার অভিযোগ উঠেছে । এই সিন্ডিকেটে প্রকৌশল অফিসের সাইদ হোসেন নামক এক কর্মকর্তাকে সেকশন অফিসার পদ থেকে সহকারি রেজিস্ট্রার পদে পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রকৌশল অফিসে সেকশন অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী সাঈদ হোসেনকে গত শনিবার, ২১ শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সিন্ডিকেট (৫৬৬ তম) সভায় সহকারি রেজিস্ট্রার পদে পদোন্নতি দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী সেকশন অফিসার থেকে সহকারি রেজিস্ট্রার পদে উন্নীত হতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে যোগদানের তারিখ থেকে চারবছর দায়িত্ব পালন করতে হয়। চার বছর দায়িত্ব পালনের পর সকল যাচাই-বাছাই শেষে সহকারি রেজিস্ট্রার পদে পদোন্নিত হতে পারে৷
তথ্য রয়েছে, সাঈদ হোসেনের ক্ষেত্রে এই চার বছরের শর্ত পূরণ হওয়ার আগেই তাকে পদোন্নতি দেওয়া হয়৷ এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন উক্ত নীতিমালা অনুসরণ করেছে কি না তা নিয়ে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।
তথ্যসূত্রে আরও জানা যায়, সাবেক উপাচার্য আনোয়ার আজিম আরিফ এর স্ত্রীর ভাগ্নে ছিল এই সাইদ হোসেন। সেই ক্ষমতাবলে ফ্যাসিস্ট আমলে সুপারভাইজার পদে নিয়োগ পেলেও এক আশ্চর্য পন্থায় তিনি রাতারাতি সেকশন অফিসার পদে নিযুক্ত হয়ে যান। বিগত সরকারের আমলে তিনি আওয়ামী লীগ-সমর্থিত রাজনীতিতে সক্রিয় ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ কর্মকর্তাদের অপসারণ বা স্থানচ্যুত করা হলেও সাঈদ হোসেন বহাল থাকেন।ততকালীন সময়ে তিনি দলীয়ভাবে প্রভাব খাটাতেন বলেও জানা যায়। বর্তমান প্রশাসন তার বিরুদ্ধে ব্যাবস্থা না নিয়ে বরং জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি দেওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল আজম বলেন, “কেউ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার থেকে ডেপুটি রেজিস্ট্রার হওয়ার জন্য প্রশাসন পর্যন্ত আসার আগে সংশ্লিষ্ট শাখা তার বিষয়গুলো রিভিউ করে সে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত কিনা, সেটা যাচাই-বাছাই করে দেয়। যাচাই-বাছাই করে দিলে আমরা পরীক্ষা নিয়ে থাকি।”
তিনি আরও বলেন, “আর যদি এরকম হয়ে থাকে—গত সিন্ডিকেটের সেকশন অফিসার এই সিন্ডিকেটে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অথবা গত সিন্ডিকেটের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এই সিন্ডিকেটে ডেপুটি রেজিস্ট্রার—তাহলে সেটা একটা ভিন্ন কেস। ফ্যাসিস্ট আমলে যারা বৈষম্যের শিকার হয়েছিল, তাদের যত দিনের বৈষম্য, এটাকে অভিজ্ঞতা হিসেবে ধরে নিয়ে পরবর্তীতে তাদের প্রমোশনকে আমরা ডিউ দেখিয়েছি। আমি রবিবার নথিপত্র দেখে বলতে পারব।”
এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত সাইদ হোসেন এর সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন

আপডেট সময় : 07:57:39 pm, Tuesday, 3 March 2026