Dhaka , Wednesday, 19 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই সাইনবোর্ডে অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ জোড়া মুকুট জয় রামু সেনানিবাসের শিক্ষার্থী আফিয়ার রূপগঞ্জে বিক্রমপুর স্টিলে বিষাক্ত কালো ধোঁয়ার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তরের আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যবসায়ীরা ভোলায় বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে প্রশ্ন, যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ কাউখালীতে কাঠের ডাসার আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার ১৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নগরীর কাপ্তাই রাস্তার মাথায় ভাড়া নৈরাজ্য , ঘাটে ঘাটে যাত্রী নামিয়ে ‘ভেঙে ভেঙে’ দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ হাটহাজারীতে দিনদুপুরে তরুণকে ধাওয়া করে গুলি রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক নেত্রকোণায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময় মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা ঢাকায় নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করছে বিআরটিসি প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন মানবিক ডিসি জাহিদ ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনে জিপিএ-৫ প্রাপ্তদের অভিভাবকদের সংবর্ধনা পরিচ্ছন্ন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে জনসচেতনতা জরুরি: রামুতে এমপি কাজল কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে ঢাকা মিরপুরের হানিফের মরদেহ উদ্ধার সরাইল উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী

চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:53:51 am, Tuesday, 17 March 2026
  • 68 বার পড়া হয়েছে

এন.রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকায় ফসলি জমির ওপরের অংশ (টপসয়েল) কেটে ধ্বংস করার অপরাধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল রাতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরিচালিত এই অভিযানে অপরাধীরা তাদের ব্যবহৃত এসকেভেটর (মাটি কাটার যন্ত্র) ফেলে পালিয়ে যায়।

​গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তাকে সহায়তা করেন চন্দনাইশ থানার এসআই মোহাম্মদ শরিফ ও তার দল। এছাড়াও ভূমি অফিসের সহকারী মোহাম্মদ জিহান এবং মোহাম্মদ সামির অভিযানে উপস্থিত ছিলেন।

​স্থানীয়দের অভিযোগ, ফসলি জমির টপসয়েল কেটে মাটি পাচার করার কারণে এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং কৃষি পণ্যের উৎপাদন ব্যাহত হচ্ছে। উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকায় কতিপয় প্রভাবশালী ‘মাটি খেকো’ চক্র নির্বিচারে ফসলি জমি কেটে মাটি পাচার করছে। এর ফলে এলাকার কৃষি জমি, বসতবাড়ি এবং যাতায়াত সড়ক ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, মুরাদাবাদ এলাকার পূর্ব পাশের ফসলি জমি থেকে অন্ধকার নামার সাথে সাথেই ১০ থেকে ১৫টি ডাম্পার ট্রাকে করে মাটি পাচার শুরু হয়। প্রভাবশালী চক্রের পেশীশক্তি ও হুমকির ভয়ে এলাকাবাসী সরাসরি প্রতিবাদ করার সাহস পায় না। ফলে চক্রটি নির্ভয়ে কৃষিজমি খুঁড়ে গভীর পুকুরে পরিণত করছে।

​তারা আরও জানান, কোনো কোনো স্থানে ৬ থেকে ৮ ফুট পর্যন্ত গভীর করে মাটি কাটা হয়েছে। এভাবে চলতে থাকলে আসন্ন বর্ষা মৌসুমে পুরো এলাকা পানিতে তলিয়ে যাওয়ার এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী নিরুপায় হয়ে এই ধ্বংসযজ্ঞ বন্ধে প্রশাসনের স্থায়ী ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষায় এবং কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই

চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ

আপডেট সময় : 11:53:51 am, Tuesday, 17 March 2026