Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

চট্টগ্রাম হাটহাজারীতে দিনব্যাপী জনসেবামূলক কর্মব্যস্ততায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:16:54 pm, Friday, 22 May 2026
  • 32 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি আজ চট্টগ্রামের হাটহাজারীতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক সেবামূলক ও উন্নয়নমূলক কাজে ব্যস্ত সময় অতিবাহিত করেন।

শুক্রবার সকালে হাটহাজারী ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ (VGF) চাল বিতরণ করেন।

ত্রাণ সহায়তা নিতে উপস্থিত উপকারভোগী মানুষের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান আপনাদের সকলের দুঃখ, কষ্ট ও গ্লানি দূর করতে চান। তিনি চান সমাজের প্রথম সারির সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করতে। মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান ঘোষিত বাংলাদেশের অতি দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন, অর্থনৈতিক মুক্তি এবং একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী রূপকল্প ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে এবং দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে মাঠপর্যায়ে সকল উন্নয়ন কাজ জোরালোভাবে চালিয়ে যাওয়া হবে বলে জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি উপকারভোগীদের উদ্দেশে আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আপনাদের স্বাবলম্বী করতে আন্তরিকভাবে কাজ করছে। তবে সরকারের এই ইচ্ছা ও প্রচেষ্টাকে সফল করতে আপনাদেরও এগিয়ে আসতে হবে। একটু ভালো থাকার জন্য, উন্নত জীবনের জন্য আপনাদেরও সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। তবেই আমরা সম্মিলিতভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।

সকালের কর্মসূচি শেষে দুপুরে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি সামাজিক সেবা প্রদান ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় হালদা তীরবর্তী নিবন্ধিত মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল বিতরণ করেন।

এরপর তিনি হাটহাজারী পৌরসভার বাস্তবায়নে এলজিসিআরআরপি (LGCRRP) বিশ্বব্যাংক প্রকল্পের আওতায় ‘Smart Street Lighting Development’ প্রকল্পের অধীনে বানজইন-উপজেলা-কলেজ রোড-বাসস্ট্যান্ড-এগারো মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-কাচারী সড়ক-রামকুঁনি সড়কের আধুনিক সড়ক বাতি জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভার কামাল পাড়া রামকুনি সড়ক ও শাহজালাল পাড়া কার্পেটিং দ্বারা উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন ঘোষণা করেন।

এসব জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কর্মসূচিতে হাটহাজারী উপজেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

চট্টগ্রাম হাটহাজারীতে দিনব্যাপী জনসেবামূলক কর্মব্যস্ততায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

আপডেট সময় : 07:16:54 pm, Friday, 22 May 2026