Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে প্রখর রোদ উপেক্ষা করে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:11:39 am, Saturday, 3 August 2024
  • 170 বার পড়া হয়েছে

চট্টগ্রামে প্রখর রোদ উপেক্ষা করে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম প্রতিনিধি।।
   
প্রখর রোদ উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। 
এসময় তাদের পূর্বঘোষিত কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বেলা তিনটা থেকে বিক্ষোভ সমাবেশ চলা অবস্থায় একদফা -সরকারের পদত্যাগ ও শহীদ শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ বিভিন্ন দাবি সম্বলিত পেষ্টুন, প্লেকার্ড নিয়ে অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অংশগ্রহণ করতে দেখা যায়।
শনিবার -৩ আগস্ট- বেলা তিনটায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নগরীর নিউ মার্কেট চত্বরের সামনে জড়ো হতে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ- বেসরকারি বিশ্ববিদ্যালয় ও নগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।অনেকের সাথে ছিলো তাদের অভিভাবকরাও।
নিউমার্কেট মোড়ে আন্দোলনকারীরা বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অবস্থান করে রেলওয়ে স্টেশন- টাইগার পাস হয়ে জিইসির মোড়ে গিয়ে বিক্ষোভ কর্মসূচর সমাপ্তি ঘোষণা করেন। বিক্ষোভ কর্মসূচি ঘিরে প্রশাসন কঠোর নজরদারি রাখলেও কোথাও পুলিশ- বিজিবি ও আর্মির অবস্থান দেখা যায়নি। অন্যদিন কর্মসূচি চলাকালে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি থাকলেও শনিবারের বিষয়টি ছিলো ভিন্ন।
এসময় কোটা বৈষম্য বিরোধী বিক্ষুব্ধ আন্দোলনকারীরা নিউ মার্কেট মোড়ের পুলিশ বক্স সহ আশেপাশের সিসিটিভি ক্যামেরা গুলো খুলে ফেলে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান এসব সিসিটিভি ফুটেজ দেখে- ছাত্র – যুবলীগের সন্ত্রাসীদের নিয়ে পুলিশ ঠিকানা যোগার করে, রাতের অন্ধকারে বাসা বাড়িতে হামলা করে শিক্ষার্থীদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে মামলা দেয়।
এসময় শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ সমাবেশে অবস্থানকারীদের মাঝে পানি ও বিভিন্ন ফল ফ্রুট ছুঁড়ে দিতে দেখাযায়, আশেপাশের ভবন- গার্মেন্টস- দোকানের কর্মচারীদের হাত তুলে তালি দিয়ে আন্দোলনকারীদের উৎসাহ যোগাতে দেখাযায়।
উল্লেখ্য যে -১ আগস্ট- রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন- চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল -এর ডাক দেন। তিনি তাদের কর্মসূচিতে শিক্ষার্থী- শিক্ষক- আইনজীবী- ডাক্তার- বুদ্ধিজীবী- সাংস্কৃতিকর্মী- গণমাধ্যমকর্মী- মানবাধিকারকর্মী- আলেম-ওলামা- শ্রমিক- অভিভাবকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান। শুক্রবার সমাবেশ শেষে সমন্বয়ক তালাত মাহমুদ রাফি কে পুলিশ গ্রেফতার করে।সেই ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষ অংশ নিয়েছিলো। শনিবারের মিছিলেও নারী শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক- শিক্ষকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

চট্টগ্রামে প্রখর রোদ উপেক্ষা করে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ।।

আপডেট সময় : 11:11:39 am, Saturday, 3 August 2024