Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে কাঁচা মরিচের অসহনীয় ঝাঁঝ- সবধরনের সবজি ক্রেতাদের নাগালের বাহিরে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:52:58 am, Monday, 26 August 2024
  • 281 বার পড়া হয়েছে

চট্টগ্রামে কাঁচা মরিচের অসহনীয় ঝাঁঝ- সবধরনের সবজি ক্রেতাদের নাগালের বাহিরে।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
   
বন্যা পরিস্থিতিতে সরবরাহ সংকটে চট্টগ্রামে কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া। কোনও কোনও বাজারে মিলছেই না কাঁচামরিচ।খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে গত বৃহস্পতিবারের আগে ছিল ৩৫০-৪০০টাকা-গত শুক্রবার থেকে বৃদ্ধি পেয়ে কাচাঁমরিচ পাইকারি বাজারে ৯০০ থেকে ১০০০ টাকা।
২৬ আগস্ট-সোমবার -সকালে  নগরীর রিয়াজ উদ্দিন বাজার, কাজীর দেউড়ি, চকবাজার ও বহদ্দারহাট বাজারে গিয়ে এ চিত্র দেখা যায়।এসব বাজারে কাঁচামরিচের দেখা মিললেও অন্যদিনের তুলনায় নগন্য। সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। খুচরা দোকানীরা বলছেন- বন্যার কারণে বাজারে কাচাঁমরিচ আসতে পারছে না। চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি আসে বগুড়া-ফরিদপুর-জামালপুরসহ বিভিন্ন জেলা থেকে।গত তিনদিন কাঁচামরিচসহ সবজি আসছে না। ফলে বাজারে সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা।এদিকে দেশের ১১টি জেলা বর্তমানে বন্যাকবলিত। এতে সবজির মূল্যবৃদ্ধি নিয়ে শঙ্কায় রয়েছেন অনেক ভোক্তা। তবে ব্যবসায়ীরা জানান-বন্যার কারণে সবজির মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই। কারণ যেসব এলাকায় বন্যা হয়েছে, সেখান থেকে খুবই কম পরিমাণে সবজি আসে।নগরের বহদ্দারহাট-চকবাজার -কাজীর দেউড়ি ও কর্ণফুলী কমপ্লেক্স বাজারে দোকানিরা ১০০ গ্রাম মরিচ বিক্রি করছেন ৯০ থেকে ১০০ টাকায়।কাঁচা মরিচের পাশাপাশি বাজারে বেগুনের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা করে বেড়েছে। শুক্রবার প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে ১১০-১৩০ টাকা,কাকরল ১২০ টাকা দরে। বাজারে ব্রয়লার মুরগি, মাছ ও অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে ডিম ডজন ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতিকেজি দেশি পেঁয়াজ ১০০-১১০ টাকা- আলু ৬০ টাকা- রসুন ২০০-২২০ টাকা ও আদা ২৬০-২৮০ টাকায় বিক্রি হয়েছে। খুচরায় এক সপ্তাহ আগের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা ও আলুর দাম ৫ টাকা কমেছে। এ ছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা- সোনালি মুরগি ২৫০–২৬০ টাকা এবং প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৫৫-১৭০ টাকায় বিক্রি হয়েছে।নগরের চকবাজারের দোকানি আমিনুর রহমান প্রতিবেদককে বলেন- বাজারে গত দু-তিন দিন কাঁচামরিচ না আসায় সংকট দেখা দিয়েছে। মহাসড়কে পানির কারণে দূরের জেলা থেকে সবজি ও মরিচ আসছে না। দুদিন আগেও কাঁচা মরিচ প্রতি কেজির দাম ১৭০-২৮০ টাকার মধ্যে ছিল। এখন বাজারে কাঁচা মরিচ তেমন একটা নেই, তায় দাম বেড়েছে। যদিও পাইকারি বাজারে মরিচ সহ অন্য সবজি আসছে তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল।
বাজারে মরিচ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মুল্যের কারনে বেসরকারি চাকরিজীবী আলম জানান বাজারে এসে প্রয়োজনীয় পণ্য কিনতে এসে অল্পতেই বাজারে ব্যাগ নিয়ে ফিরতে হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

চট্টগ্রামে কাঁচা মরিচের অসহনীয় ঝাঁঝ- সবধরনের সবজি ক্রেতাদের নাগালের বাহিরে।।

আপডেট সময় : 07:52:58 am, Monday, 26 August 2024