Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:03:29 pm, Thursday, 7 May 2026
  • 94 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নার্সিং ও প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কসোভো প্রজাতন্ত্রের সাথে কাজ করতে চান। কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন জনশক্তি তৈরিতে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা (Lulzim Pllana) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

ঘন্টা ব্যাপী আলোচনাকালে মেয়র বলেন, আমি লন্ডন এবং কানাডার মন্ট্রিলে ভ্রমণকালে দেখেছি, সেখানে দক্ষ নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে। এই কারণে আমি চাচ্ছি চট্টগ্রাম শহরে আন্তর্জাতিক মানের নার্সিং শিক্ষার অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দক্ষ নার্স গড়ে তুলতে। এর মাধ্যমে একদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, পাশাপাশি চট্টগ্রামের স্বাস্থ্যসেবার মানও উন্নয়ন করা সম্ভব হবে। আন্তর্জাতিক বাজারে দক্ষ জনশক্তি রপ্তানি করে আমরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবো, তেমনি স্থানীয় হাসপাতালগুলোতেও প্রশিক্ষিত নার্সের সংকট দূর হবে। এ ব্যাপারে কসোভা আমাদের সহযোগিতা করতে পারে।

জবাবে রাষ্ট্রদূত মেয়রকে বাংলাদেশে টেলিমেডিসিন খাতের সম্প্রসারণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডা. রিফাত লতিফি’র সহযোগিতা গ্রহণের পরামর্শ দিয়ে বলেন, বিশ্বখ্যাত টেলিমেডিসিন বিশেষজ্ঞ ও ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ই-হসপিটাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. রিফাত লতিফি উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন। কসোভোতে জন্ম নেওয়া এই চিকিৎসক যুদ্ধবিধ্বস্ত ও দুর্গম এলাকায় টেলিমেডিসিন নেটওয়ার্ক স্থাপন করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব ও স্বাস্থ্যসেবার অপ্রতুলতা দূর করতে তাঁর অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত কার্যকর হতে পারে। ডা. লতিফি’র উদ্ভাবিত টেলিমেডিসিন মডেল ব্যবহার করে চট্টগ্রামের পাহাড়ি ও চরাঞ্চলের প্রান্তিক মানুষের কাছে কম খরচে বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণের বিষয়ে কসোভোর রাষ্ট্রদূত কসোভোর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনকালে কসোভোতে নদ-নদী পরিষ্কার রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। তখন কসোভো সরকার নদীগুলো যাতে অপরিচ্ছন্ন না হয় সেজন্য কঠোর আইন প্রণয়ন করে এবং তা কার্যকরভাবে প্রয়োগ করে। এর ফলে কসোভো তাদের নদীগুলোকে স্বচ্ছ ও দূষণমুক্ত রাখতে সক্ষম হয়েছে। তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম অত্যন্ত সৌভাগ্যবান যে এখানে প্রচুর নদী-নালা, খাল-বিল রয়েছে। এই জলাধারগুলোর স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কসোভোর মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনও কঠোরভাবে আইনের প্রয়োগ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

কারিগরি শিক্ষার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, কসোভো একটি কেন্দ্রীয় সিস্টেম গড়ে তুলেছে যার মাধ্যমে দেশটির সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে কসোভো থেকে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়, তারা যে সার্টিফিকেট লাভ করে সে সার্টিফিকেট দিয়ে জার্মানি, সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মজীবনে প্রবেশের সুযোগ পায়। বাংলাদেশও চাইলে কসোভোর এই অভিজ্ঞতা গ্রহণ করে কারিগরি শিক্ষায় দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে পারে বলে তিনি মত দেন।

সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এ সময় চট্টগ্রামের উন্নয়ন, নগর ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও মতবিনিময় হয়। মেয়র চট্টগ্রাম শহরের চলমান উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। অন্যদিকে রাষ্ট্রদূত লুলজিম প্লানা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 08:03:29 pm, Thursday, 7 May 2026