Dhaka , Thursday, 13 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে জামিনের পর বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা হেড লাইন: উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণে- ফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ও যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার চউকের ফলোআপ বৈঠকে হাসপাতালগুলোর পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ নগরীর অগ্রনী ব্যাংক পিএলসি, লালদিঘী পূর্ব শাখার চার কোটি আটত্রিশ লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনায় জড়িত প্রতারক চক্রের মূল ২ হোতা গ্রেফতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে চুরি পলাশে ভূয়া সিভিল কোর্ট কমিশনার আটক জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধকরণে চসিক কমিটি গঠন নারায়ণগঞ্জে যানজট নিরসনে কঠোর পদক্ষেপ, চাষাড়া-পঞ্চবটি সড়ক সংস্কারের সিদ্ধান্ত চবিতে আরাফাত রহমান কোকো ও প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনের জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী ও মীর হেলাল উদ্দিনের জন্মদিনে চবি ছাত্রদলের দোয়া মাহফিল পাইকগাছায় জামায়াত নেতাকে হেনস্তার অভিযোগ; সালিসি বৈঠক হলো কাল জনদুর্ভোগে পাশে খন্দকার মোতালেব হোসেন, দ্রুত সংস্কারে স্বস্তি পেলেন কয়েকটি পরিবার মধুপুরে ১২০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন সরাইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭জন কারাগারে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান, নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক ২৪ রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময়ের সভা অনুষ্ঠিত মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু মেয়র নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা করবো: ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার সিলেটের রায়নগর মিতালি এলাকায় স্বামী স্ত্রী ও বাসার কাজের মেয়ে সহ ট্রিপল মার্ডার’র ঘটনা কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা,গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ সিএমপি ডবলমুরিং থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ০৬ (ছয়) নেতাকর্মী গ্রেপ্তার

চউকের ফলোআপ বৈঠকে হাসপাতালগুলোর পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:15:04 pm, Thursday, 13 August 2026
  • 3 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

পার্কিং বাড়ানো, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও হাসপাতাল স্থানান্তরে বিভিন্ন প্রতিশ্রুতি,
নগরের হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থার উন্নয়নে সিডিএর ধারাবাহিক পরিদর্শনের পর হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে ১৩ আগষ্ট বৃহস্পতিবার, ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হাসপাতাল প্রতিনিধিগণ পার্কিং সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষিত নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানো, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, হাসপাতালের সামনের অংশ যান চলাচলের উপযোগী রাখা এবং বিকল্প পার্কিং ব্যবস্থা তৈরির বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন।
বৈঠকে সিএসসিআর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পার্কিংয়ের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় প্রশিক্ষিত নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি এবং হাসপাতাল এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পার্কিং সুবিধা সম্প্রসারণে মেয়র মহোদয়ের সঙ্গে আলোচনা করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থানে বহুতল পার্কিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
ডক্টরস হাসপাতাল কর্তৃপক্ষ সিডিএর কাছে অঙ্গীকারনামা প্রদান করে জানায়, আগামী অক্টোবরের মধ্যে হাসপাতালের বর্তমান কার্যক্রম নির্ধারিত নতুন স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্থানান্তরিত হওয়ার আগ পর্যন্ত রোগীদের পার্কিং এর জন্য পার্কিং এর ব্যবস্থা প্রতিশ্রুতি দেয় ।
পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি পূর্ণ ফ্লোর পার্কিংয়ের জন্য উন্মুক্ত করেছে। সিডিএর নির্দেশনা অনুযায়ী হাসপাতালের ড্রপিং বে এর পরিমাণ বৃদ্ধি, পার্কিং ও যান চলাচল ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা এবং ডিজিটাল সাইনবোর্ডের মাধ্যমে খালি পার্কিংয়ের সংখ্যা প্রদর্শনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ পার্কিংয়ের সংখ্যা বাড়ানো, পার্কিং এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধির উদ্যোগের কথা জানায়।তারা জানায় হাসপাতালের পার্শ্ববর্তী স্থানে অতিরিক্ত পার্কিংয়ের ব্যবস্থা করারও চেষ্টা চলছে। বিদ্যমান ভবনকে রিশেইপ করে হাসপাতালের উপযোগী করে ব্যবহার করা যায় কি না, সে বিষয়ে স্থপতিদের সমন্বয়ে এক মাসের মধ্যে পরিকল্পনা ও নকশা সিডিএর কাছে উপস্থাপন করা হবে বলে জানানো হয়। পাশাপাশি হালিশহরে অনুমোদিত স্থানে হাসপাতাল স্থানান্তরের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় হাসপাতাল সংশ্লিষ্টরা।
ফলোআপ বৈঠকে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “আমাদের অভিযানের পর বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যানজট নিরসনে পার্কিং সুবিধা বৃদ্ধি ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসছেন। ইতোমধ্যে অনেক হাসপাতাল কার্যকর কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে পার্কিং ব্যবস্থায় কিছুটা উন্নতি হয়েছে এবং হাসপাতালকেন্দ্রিক যানজটেও কিছুটা স্বস্তি আসছে।”
তিনি বলেন, “সিডিএর পক্ষ থেকে হাসপাতালগুলোকে বিভিন্ন পর্যবেক্ষণ ও করণীয় সম্পর্কে জানানো হচ্ছে এবং প্রয়োজনীয় পরিবর্তনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনতে ব্যর্থ হলে সিডিএ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
চউক চেয়ারম্যান আরও বলেন, “হাসপাতালকেন্দ্রিক যানজট একটি সমন্বিত সমস্যা। এটি স্থায়ীভাবে সমাধানে মাননীয় মেয়র মহোদয়, জেলা প্রশাসক, ট্রাফিক কমিশনার, চট্টগ্রাম জেলা স্বাস্থ্য পরিচালক, হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বিতভাবে বসা হবে। সকলের মতামত ও ঐকমত্যের ভিত্তিতে একটি কার্যকর কর্মপন্থা নির্ধারণ করা হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল

চউকের ফলোআপ বৈঠকে হাসপাতালগুলোর পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ

আপডেট সময় : 06:15:04 pm, Thursday, 13 August 2026