Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

গ্রীসে নবগঠিত শরীয়তপুর সমাজ কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের পরিচিত সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:44:09 pm, Friday, 28 March 2025
  • 137 বার পড়া হয়েছে

গ্রীসে নবগঠিত শরীয়তপুর সমাজ কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের পরিচিত সভা

মো: আব্দুর রহিম শরীয়তপুর প্রতিনিধি 

ইউরোপের দেশ গ্রীসে বসবাসরত শরীয়তপুরের প্রবাসীদের ঐক্য ও সহযোগিতার লক্ষ্যে গঠিত শরীয়তপুর সমাজ কল্যাণ সমিতি গ্রীসের নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি গ্রীসের এবিসি হোটেল আখারনুনে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সমাজসেবামূলক কার্যক্রম ও প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় শরীয়তপুর সমাজ কল্যাণ সমিতি গ্রীসের প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, মোঃ আলমগীর হোসেন, মোহাম্মদ আলি লিটন, মোঃ নরুল আমিন দেওয়ান ও মোঃ আলমাস মুন্সি এবং সদ্য সাবেক সভাপতি  মোহাম্মদ আলমগীর তালুকদার, সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলমাস মুন্সী বউপস্থিত ছিলেন।

এ সময় নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি, মোঃ ফরহাদ মুন্সী ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান -রনি- সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শরীয়তপুর সমাজ কল্যাণ সমিতি গ্রীসের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান (রনি) বলেন, এটি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের একতার প্রতীক, আমাদের সহযোগিতার হাত। আমরা যারা প্রবাসে বসবাস করছি, আমাদের প্রধান দায়িত্ব একে অপরের পাশে থাকা, একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের শরীয়তপুর জেলা থেকে আসা প্রবাসীদের কল্যাণে কাজ করাই আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য। আমি সবাইকে আহ্বান জানাই, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাই। একতা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমেই আমরা গ্রীসে আমাদের শরীয়তপুরের প্রবাসীদের জন্য একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে পারবো। আমাদের পথচলায় সবাইকে সঙ্গে থাকার আহ্বান জানাই। আল্লাহ আমাদের সহায় হোন।

এরপরে শরীয়তপুর সমাজ কল্যাণ সমিতি গ্রীসের সভাপতি মোঃ হাফিজুর রহমান খান বলেন, আমাদের এই সংগঠন প্রবাসে থাকা শরীয়তপুরবাসীর জন্য একটি শক্তিশালী বন্ধনের প্রতীক। আমরা সবাই ভিনদেশে থেকেও একে অপরের পাশে দাঁড়ানোর শপথ নিয়েছি। ভবিষ্যতে প্রবাসীদের কল্যাণে এবং সমাজসেবামূলক কাজে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। 

পরে পরিচিতি সভায় উপদেষ্টাবৃন্দ নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং তাদের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

গ্রীসে নবগঠিত শরীয়তপুর সমাজ কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের পরিচিত সভা

আপডেট সময় : 08:44:09 pm, Friday, 28 March 2025