Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

গান-কবিতা-নৃত্যে এমসি কলেজে শরৎ কবিতা উৎসব উদযাপিত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:48:41 pm, Friday, 19 September 2025
  • 127 বার পড়া হয়েছে

শেখ জাবেদ আহমদ, সিলেট মহানগর প্রতিনিধি:

আকাশে সাদা তুলোর ভেলা ভাসিয়ে শুভ্র কাশফুলের মেলা বসিয়ে আসে শরৎকাল। ভাদ্র-আশ্বিনে কাশের বনে দোল দিয়ে যাওয়া হাওয়া দুলিয়ে যায় প্রাণ। সেই প্রাণের টানে সাড়া দিতে কবিতা-গান-নৃত্যসহ নানা আয়োজনে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এম.সি) কলেজে ষড়ঋতুর শরৎকে বরণ করে ‘শরৎ উৎসব ১৪৩২’ উদযাপন করা হয়েছে। শরতকে বরণ করে নিতে শুরু হয় নানা আয়োজন। সিলেটে সবচেয়ে বড় আয়োজনে একমাত্র ‘মুরারিচাঁদ কবিতা পরিষদ’ই শরৎ কবিতা উৎসব আয়োজন করে থাকে।

৩ আশ্বিন, বৃহস্পতিবার। মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদ ৪র্থ বারের মতো এই উৎসব পালন করেছেন। সকাল ১১:০০ ঘটিকায় নাঈমুল ইসলাম গুলজার ও অনুশুয়া বিশারদ অতসী‘র সঞ্চালনায় মইনুল হাসান আবির’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান।

প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান বলেন, যখন একটি পরিচ্ছন্ন আকাশ হয় তখন আমাদের দৃষ্টিসীমা বিজ্ঞানসম্মত উপায়ে অনেক দূরে চলে যায়। তাই আকাশের উচ্চতা যেন আমাদের মনের গভীরতাকে আরও প্রশস্ত করে। কবিতা চর্চা বা কবিতা লেখা সহজ বিষয় নয় তা মনেপ্রাণে ধারণ করতে পারলে কাব্যিক প্রাণ ফিরে পাবে।

আলোচনা পর্ব শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদ-এর মুখপত্র “ত্রৈমাসিক জাগরণ” ২২তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় এর পরেই মুরারিচাঁদ কবিতা পরিষদ সদস্যদের কন্ঠে কোরাস আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে “আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা” এই শরৎ কবিতা উৎসব-২০২৫।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন, সম্পাদক, শিক্ষক পরিষদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, ফৌজিয়া আজিজ ও অঘ্রাতা সৌরভ। অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মোঃ নজরুল ইসলাম ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শাহনাজ বেগম এবং কলেজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষার্থীবৃন্দ।

সাংস্কৃতিক পর্বে মুরারিচাঁদ কবিতা পরিষদ, থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গান, একক, দ্বৈত কবিতা আবৃত্তি ও দলগত নৃত্য পরিবেশিত হয়। সাংস্কৃতিক পর্ব শেষে শুভ্র কাশফুলের শুভেচ্ছা জানিয়ে সভাপতি মইনুল হাসান আবির’র সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে স্বাক্ষরিত দায়িত্বপ্রাপ্ত শিক্ষকপ্রফেসর সুনীল ইন্দু অধিকারী ও ফৌজিয়া আজিজ’র সুপারিশকৃত অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান অনুমোদনে ১৩তম নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় এবং ‘শরৎ কবিতা উৎসব’-২০২৫ সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

গান-কবিতা-নৃত্যে এমসি কলেজে শরৎ কবিতা উৎসব উদযাপিত

আপডেট সময় : 07:48:41 pm, Friday, 19 September 2025