Dhaka , Wednesday, 27 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:33:21 am, Tuesday, 2 July 2024
  • 263 বার পড়া হয়েছে

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি।।

অরবিন্দ রায়

স্টাফ রিপোর্টার।।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য- মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসন সহ অভিন্ন চাকুরি বিধি ও চাকুরি স্থায়ীকরণের দাবিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন ।

জরুরী গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে সোমবার থেকে এ কর্মসূচি চলছে। সমিতির প্রধান কার্যালয়সহ ৬টি জোনাল অফিস ও একটি সাব-জোনাল অফিসের ৫ শতাধিক কর্মকর্তা কর্মচারীগণ এ কর্মবিরতিতে যোগ দেন। তারা ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর নলজানি এলাকায় অবস্থিত গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে সমিতির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা বক্তব্য রাখেন।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম -অর্থ- মোঃ দেলোয়ার হোসেন জানান- স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ সহ অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি চলমান রয়েছে। সোমবার থেকে কর্মসূচি শুরু হয়েছে।   দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে । মঙ্গলবার দুপুরে প্রতিবাদ সভায় বক্তারা বলেন- স্মার্ট  বাংলাদেশ বিনির্মাণে টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ও মানসম্মত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ খুবই গুরুত্বপূর্ণ । কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা এবং পলিসি প্রণয়নে অদক্ষতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে সমিতির কর্মকর্তা-কর্মচারীগণ প্রতি নিয়ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

জানা গেছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা কর্মচারী গত ৫ মে থেকে জরুরী বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতিতে নামেন। এসময় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের  ১৫ দিনের মধ্যে আলোচনায় বসে দাবি বাস্তবায়নের আশ্বাসে তারা সেসময় কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেন। কিন্তু গত প্রায় দুই মাস অতিবাহিত হলেও ওই সমস্যার সমাধান না হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার হতে ফের কর্ম বিরতি শুরু করেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ । দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন ।

জরুরী গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান তারা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য- রাখেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম -কারিগরি- জাহিদুল ইসলাম- এজিএম -এডমিন- মোখলেসুর রহমান- এজিএম -অর্থ- মোঃ দেলোয়ার হোসেন- লাইন ক্রু লেভেল ১ সবুজ মিয়া- মিটার রিডার মিঠু মিয়া সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি।।

আপডেট সময় : 11:33:21 am, Tuesday, 2 July 2024