Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা

গাজীপুরে সাফারী পার্কে জেব্রা ও বাঘের পর এবার সিংহীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 08:33:48 pm, Friday, 4 February 2022
  • 645 বার পড়া হয়েছে

গাজীপুরে সাফারী পার্কে জেব্রা ও বাঘের পর এবার সিংহীর মৃত্যু

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে জেব্রা ও ভাঘের পর এবার একটি অসুস্থ সিংহীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় পার্কের কোর সাফারী পার্কের আফ্রিকান সাফ রীতে অসুস্থ এ সিংহীর মৃত্যু হয়। সিংহিটির বয়স আনুমানিক ১১বছর।

জানা যায়, সিংহীর পেটের নিচে পানি জমে থলির মত অংশ ঝুলে থাকতে দেখা যায়। বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায়। সিংহীটির অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদ উল্ল্যাহ ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. রফিকুল আলমের পরামর্শ মোতাবেক পার্কের ভেটেরিনারী অফিসার চিকিৎসা প্রদান করতে থাকে। গত বুধবার বিকেলে সিংহীটি চার পা ঝাঁকুনি দিয়ে শুয়ে কাঁপতে থাকে। এসময় পার্কের ভেটেরিনারী সার্জন ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চিকিৎসা দেন। পরে গতকাল সকাল থেকে আগের মতই শ্বাসকষ্ট শুরু হলে দুপুর একটার দিকে সিংহীটি মারা যায়।

উল্লেখ্য, ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের কোর সাফারী আফ্রিকান সাফারীর ভেতর মারা যায় ১১টি জেব্রা ও একটি বাঘ। জেব্রা ও বাঘের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের স্বার্থে গত ৩১ জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান ও সাফারি পার্কের ভেটেরিনারী অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো জুলকারনাইনকে বন অধিদফতরের সদর দফতরে সংযুক্ত করা হয়। তবিবুর রহমানের স্থলে ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডা. হাতেম সাজ্জাদ মো জুলকারনাইনের স্থলে কক্সবাজারের চকোরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভেটেরিনারী অফিসার ডা. মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। গত বুধবার পার্কের প্রকল্প পরিচালককেও তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এর বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মোল্যা রেজাউল করিমকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে। পার্কে দিনের পর দিন প্রানী মৃত্যুর খবরে দর্শনার্থীর সংখ্যা অনেকটাই কমে গেছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুরে সাফারী পার্কে জেব্রা ও বাঘের পর এবার সিংহীর মৃত্যু

আপডেট সময় : 08:33:48 pm, Friday, 4 February 2022