Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে তরুনরা ঝুঁকে পড়েছে মৎস্য চাষে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:20:20 am, Monday, 9 September 2024
  • 171 বার পড়া হয়েছে

গাজীপুরে তরুনরা ঝুঁকে পড়েছে মৎস্য চাষে।।

উৎপল রক্ষিত
  
গাজীপুর প্রতিনিধি।।
  
গাজীপুরে তরুনরা ঝুকে পড়েছে মৎস্য চাষে । মৎস্য চাষ বৃদ্ধির ফলে মানুষের পুষ্টির চাহিদা পূরন-কর্মসংস্থান সৃষ্টি-দারিদ্র্য বিমোচন-আর্থ- সামাজিক উন্নয়ন হয়েছে। মৎস্য চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছে। 
গাজীপুরের বিভিন্ন উপজেলায় অনেক শিক্ষিত বেকার তরুন যুব উন্নয়ন অধিদপ্তর ও মৎস্য  অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও ঋন নিয়ে পুকুর-জলাশয়-নালা-ডোবায় মাছের চাষ করে সাবলম্বী হয়েছে। পুরাতন মৎস্য চাষীদের মৎস্য অধিদপ্তর থেকে পর্যায় ক্রমে প্রশিক্ষণের ব্যবস্হা করা হচ্ছে। 
এছাড়া বিভিন্ন পেশায় জরিত থেকেও মাছ চাষে সম্পৃক্ত রেখেছেন অনেকেই।
জেলা মৎস্য অফিস সূএে জানা যায়-জেলার   পুকুর দীঘির সংখ্যা ১৫ হাজার টি -আয়তন ৪ হাজার ১ শত ২ হেক্টর- প্লাবণ ভূমি ৪০ হাজার ৯ শত ৮৯ হেক্টর- নদী ১০ টি ১ হাজার ৭ শত ৫৩ হেক্টর-খালে মৎস্য চাষ ৩ শত ৫৬ হেক্টর-বিল ১হাজার ৭ শত ১৭ হেক্টর- ধান ক্ষেতে মৎস্য চাষ ৩ হাজার ১ শত ৯৭ হেক্টর। গাজীপুরে বে সরকারি হ্যাচারী ৫ টি এর মধ্যে ৩ টি মনোসেক্স- ১ টি ক্যাটফিস- ১ টি কার্প হ্যাচারি। মৎস্য খাদ্য উৎপাদন কারখানা ৪০ টি- মৎস্য খাদ্য আমদানি – রপ্তানিকারক ৪০ টি।  মৎস্য বাজার ১৫৬ টি- মৎস্য আড়ৎ ১০৩টি রয়েছে। 
কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে বসত বাড়ি- বনভূমি ছাড়া ৬৫ থেকে ৭০ ভাগ জমিতে মৎস্য চাষ করা হয়। 
মৎস্য চাষী মো. মোতালিব মিয়া জানান- মাছের নিম্ন মানের খাবার- পোনার গুনগত মান- সারের সঠিক মান- মাছের রোগ নির্নয় ও চিকিৎসা- বিদ্যুৎ না থাকার কারনে অক্সিজেন উৎপাদন সহ বিভিন্ন সমস্যা হয়।
রঘুনাথপুর মৎস্য উৎপাদনকারী নজরুল ইসলাম বাবুল জানান- বর্তমানে তেলাপিয়া মাছ সহ বিভিন্ন জাতের মাছ খামারে মরতে শুরু করেছে । খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে ডাক্তার এসেও সঠিক মাছের রোগ নির্নয় করতে পারছে না। কোনো ডাক্তার বলছেন আবহাওয়া ও অধিক তাপমাত্রা, স্টেপটুকোকাস ব্যাকটোরিয়াল ইনফেকশন। আমরা মাছ উৎপাদনের সাথে যারা জড়িত আছি সঠিক রোগ নির্নয়ে সমস্যায় আছি। উপজেলা মৎস্য সম্পদ অফিসে কোন রোগ নির্নয় করার ল্যাব না থাকায় সঠিক রোগ নির্নয় করতে পারছি না। ফলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খামারে ঔষধ প্রয়োগ করছি। অনেক সময় উপকার হয়। কোন সময় খামারের অনেক মাছ মরে গেলে খামারীরা ক্ষতিগ্রস্হ হয়ে পড়ি। 
গাজীপুরে মৎস্য খামার গুলোতে তেলাপিয়া-রুই-কাতল-মৃগেল-গুলসা-কালিবাউশ-পাঙ্গাস-কৈ-শিং-মাগুড়-পাবদা মাছের চাষ বেশি করা হয়। 
উৎপাদিত মাছ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা হয়। মৎস্য চাষী মোঃ সফিকুল ইসলাম জানান-মাছ বিক্রির জন্য দূর-দুরান্তে জীবন্ত মাছ পাঠাতে হয়।এখানে পরিবহন সমস্যায় পড়তে হয়।
প্রতি খামারীদের মৎস্য চাষের উপর প্রশিক্ষন-উন্নত মাছের পোনা-চিকিৎসা সহযোগিতা পেলে পুষ্টির চাহিদা পুরন ও আর্থ- সামাজিক উন্নয়ন হবে বলে মৎস্য চাষীরা  মনে করেন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

গাজীপুরে তরুনরা ঝুঁকে পড়েছে মৎস্য চাষে।।

আপডেট সময় : 05:20:20 am, Monday, 9 September 2024