Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

গাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:36:43 pm, Friday, 27 March 2026
  • 43 বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত,

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

আজ ২৬ মার্চ (বৃহস্পতিবার) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হয় জাতির গৌরবময় এই দিনটি। দিনের কর্মসূচির সূচনা হয় সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে অনুষ্ঠিত হয় সুশৃঙ্খল মার্চ পাস্ট। এতে পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে দেশপ্রেম, গৌরব ও স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত এক আবহ।

সকাল ১০টায় গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার পাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট ও শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকবৃন্দ।

পরে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও চেতনা নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা।

ভাইস-চ্যান্সেলর বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে বক্তব্য শুরু করেন। ভাইস-চ্যান্সেলর বলেন, ‘‘৭১ এ ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে লুণ্ঠিত করতে তৎকালীন সময় থেকে আজ অবধি একাধিক কুচক্রী মহল কাজ করেছে। স্বাধীনতার সেসব শক্ররা আমাদের প্রিয় মাতৃভূমিকে করদ রাজ্যে পরিণত করতে চায়। তবে জুলাই ২৪’র গণঅভ্যুত্থানে বিগত ১৭ বছরের স্বৈরতন্ত্রের পতনের মাধ্যমে দেশে এখন গণতন্ত্রের সুবাতাস প্রবাহমান। বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বকে আরো শক্তিশালী করতে দেশপ্রেম ও দায়িত্ববোধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির সামনে যে উন্নয়নভিত্তিক স্বপ্ন ও অঙ্গীকার তাঁর নির্বাচনি ইশতেহারে তুলে ধরেছিলেন, তার বাস্তবায়ন ইতোমধ্যেই সুদৃঢ়ভাবে শুরু হয়েছে এবং দেশ ক্রমেই সেই অগ্রযাত্রার সুফল অনুভব করছে।

ভাইস-চ্যান্সেলর আরও উল্লেখ করেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় যে অনন্য সাফল্য ও আন্তর্জাতিক স্বীকৃতির নজির স্থাপন করেছে, তা শুধু বিশ্ববিদ্যালয়ের গৌরবই নয় বরং সমগ্র জাতির জন্য এক অনুপ্রেরণার উৎস। এই অর্জনকে আরো সমৃদ্ধ ও শাণিত করতে গাকৃবি প্রশাসন দৃঢ় অঙ্গীকার ও দায়িত্ববোধ নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবন শেবাসীর কল্যাণে এবং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরো উজ্জ্বল করতে পারে”।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহিদদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

গাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট সময় : 07:36:43 pm, Friday, 27 March 2026