Dhaka , Wednesday, 22 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন রাঙ্গুনিয়া থেকে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার,অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার বন্যায় কবলিত এলাকার শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ সহয়তা প্রদান করেন প্রবাসী অনলাইন গ্রুপ-সৌদি আরব (দাম্মাম) বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন মাদারীপুরে র‌্যাবের হাতে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ ও পরিবেশ-পরিচ্ছন্নতা উন্নয়নে নারায়ণগঞ্জে সমন্বয়ক সভা ফুটবল সমর্থকদের উস্কানিকে কেন্দ্র করে ফতুল্লায় সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা মধুপুরের কোনাবাড়ি গ্রামের ১ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা, আতঙ্কে বাসিন্দারা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী রামগঞ্জে বাপ ডেকেও নিস্তার না পাওয়া স্ত্রীর বীরপুরুষ এখন পুলিশের খাঁচায় বন্দি পরিচ্ছন্নতার সংস্কৃতি পরিবার ও বিদ্যালয় থেকেই শুরু করতে হবে- মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাষ্ট্রীয় অতিথি ভবনে চট্টগ্রাম মহানগর সৈনিক লীগের সভাপতি, নিরাপত্তাব্যবস্থা ও অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন, গ্রেপ্তারের দাবি শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদ স্মরণে আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন মেঘনা নদীতে নিখোঁজের দুই দিন পর স্কুল ছাএের মরদেহ উদ্ধার শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে ‘এক্সক্লুসিভ লিংকডইন সেশন’ অনুষ্ঠিত জিয়াউল আহসানের রূপগঞ্জের জলসিঁড়ির ৮তলা বাড়িতে দুদকের অভিযান পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ শিশু আয়নী হত্যা মামলার রায়ে একমাত্র আসামী রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের যানজট কমাতে হাসপাতালগুলোর নকশা ও পার্কিংয়ে কড়া নজর সিডিএ’র

কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:14:09 am, Tuesday, 16 July 2024
  • 123 বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ।।

ইবি প্রতিনিধি।।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের  -ইবি- আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার -১৬ জুলাই- বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকসংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় প্রায় আট শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। সমাবেশে শিক্ষার্থীরা কোটা সংস্কারের এক দফা দাবিসহ ক্যাম্পাসগুলোতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারীদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া রবিবার রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মিছিল করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানানো হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন- আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। গতদিন থেকে ভাইবোনদের রক্ত দেখে আমাদের জানের ভয় চলে গেছে। আমাদের উপর যত বেশি হামলা করবেন- যত ভয় দেখাবেন- আন্দোলনে উপস্থিতি তত বাড়বে এবং বাড়ছে। আর যদি একবার আমাদের ভাই-বোনদের গায়ে হাত দেওয়া হয়, আমরা সবাই একসাথে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। তাদেরকে আর এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে তাদেরকে নিঃশেষ করে ছাড়বো।

তারা আরও বলেন- শিক্ষার্থীরা শুরু থেকেই কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে সুষ্ঠুভাবে আন্দোলন করে আসছে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা একটা সুষ্ঠু সমাধান চাই। রাষ্ট্রপতি সংসদে অধিবেশন ডেকে কোটার একটি সুষ্ঠু সংস্কার জারি করে ছাত্রসমাজকে পড়ার টেবিলে ফেরার সুযোগ করে দিক। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

এদিকে সমাবেশে এসে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল। তিনি বলেন- শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানাই। তোমাদের ভয় পেলে হবে না- দ্বিধা করার কিছু নেই। যত বেশি ভয় পাবে তত বেশি সংকট তৈরি হবে। সবাই যেন তোমাদের ভয় পায় সেই পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি অন্যের পাতা ফাঁদে যেন পা না দাও সে বিষয়েও খেয়াল রাখতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ

কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ।।

আপডেট সময় : 09:14:09 am, Tuesday, 16 July 2024