Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ

কোটা আন্দোলনের নেতৃত্বে দিচ্ছে তারেক –  ওবায়দুল কাদের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:50:40 pm, Tuesday, 16 July 2024
  • 324 বার পড়া হয়েছে

কোটা আন্দোলনের নেতৃত্বে দিচ্ছে তারেক -  ওবায়দুল কাদের।।

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

বাংলাদেশের পলাতক আসামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে লন্ডনে বসে কোটা আন্দোলন চলাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেছেন, অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা হয়েছে। বিএনপির পাশাপাশি তাদের কিছু সমমনা দলও এতে যোগ দিয়েছে।

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই আন্দোলনের কুশীলব জামাত-বিএনপি তাদের স্বরূপে উন্মোচিত হয়েছে।

তাই মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে এই ‘অপশক্তি’র বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আজকে যে কোটা সংস্কার আন্দোলন চলছে, এই আন্দোলনের নেতৃত্ব নিয়েছেন লন্ডনে থাকা পলাতক আসামি তারেক রহমান। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে।

বিএনপি-জামাতের পাশাপাশি তাদের সমমনা কিছু দলও আন্দোলনে যুক্ত হয়েছে বলে উল্লেখ করে কাদের। বলেন, একুশে আগস্টের মাস্টারমাইন্ড লন্ডনে বসে এই আন্দোলনের দিক নির্দেশনা দিচ্ছে।

বিএনপি-জামাতের কোন নেতা, কোন স্পটে থেকে সন্ত্রাসী কার্যক্রম করবে, তারেক রহমান সেই নির্দেশনাও দিচ্ছেন বলে জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনকারীরা অহেতুক জনভোগান্তি তৈরি করে যাচ্ছে। তারা নিজেদেরকে রাজাকারের পক্ষভুক্ত করেছে, যা দেশের মৌলিক চেতনার পরিপন্থি।

আর এই আন্দোলনে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের হলে হলে গিয়ে সাধারণ ছাত্রদের জোর ও বাধ্য করা হচ্ছে বলে জানান তিনি। বলেন, মেয়েদের হলেও সহিংসতা করেছে। বিনা উসকানিতে তারা ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

সব দোষ ছাত্রলীগের ওপর চাপানো একটা ফ্যাশন হয়ে গেছে- মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, অথচ ৫০০ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে, যাদের মধ্যে ২০০ জনের অবস্থা গুরুতর। আর এদের মধ্যে ২০ জন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ছাত্রসংগঠন এখন প্রকাশ্যেই এই আন্দোলনে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে। এ ধরনের অপপ্রচার ছড়িয়ে দেশে গণঅভ্যুত্থান করার চেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্রকারীরা।

এবার ঘোষণা দিয়ে মাঠে নামলো ছাত্রদলএবার ঘোষণা দিয়ে মাঠে নামলো ছাত্রদল

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সেদিনের বক্তব্য বিকৃতি ও ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে। আন্দোলনকারীদের কাউকে তো প্রধানমন্ত্রী রাজাকার বলেননি।

তাহলে তারা নিজেদের রাজাকার দাবি করলো কেন- এ প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, কারণ স্পষ্ট। এই আন্দোলনে বিএনপি পৃষ্ঠপোষক এবং কোটার নামে সরকারবিরোধী আন্দোলন তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে কাদের বলেন, সেনাশাসিত সেই সরকারের লক্ষ্য ছিলো দেশের অগ্রগতি বাঁধাগ্রস্ত এবং শেখ হাসিনাকে মাইনাস করা।

তবে এখনও নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এগুলোর পেছনে একটি মতলবি গোষ্ঠী আছে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির নেতারা এখন কোটার ওপর ভর করে আন্দোলনের ফসল পোড়াতে চায়। ২০১৮ সালেও তারা তাই করেছিলো।

তাদের অগ্নিসন্ত্রাসে বহু নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং সেই সেই সন্ত্রাসী আন্দোলনেও তারা জনগণের কাছে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

কোটা আন্দোলনের নেতৃত্বে দিচ্ছে তারেক –  ওবায়দুল কাদের।।

আপডেট সময় : 03:50:40 pm, Tuesday, 16 July 2024