Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুলিয়া এলাহি বক্স মাদ্রাসায় নিয়োগের নামে সুপারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:34:46 pm, Thursday, 22 August 2024
  • 257 বার পড়া হয়েছে

কুলিয়া এলাহি বক্স মাদ্রাসায় নিয়োগের নামে সুপারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ।।

দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটার কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসায় লাইব্রেরিয়ান ও ইনফরমেশন সায়েন্স এবং নৈশ্যপ্রহরী পদে নিয়োগ দেওয়ার নামে ৫ লক্ষাধীক লাখ টাকা আতœসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ ভূক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়- মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস চাকুরি দেওয়ার নামে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে মোট অংকের টাকা গ্রহণ করে। যার মধ্যে শশাডাঙ্গা গ্রামের আবু বক্কার সিদ্দিককে লাইব্রেরিয়ান ও ইনফরমেশন সায়েন্স পদে নিয়োগ দেওয়ার নামে ২ লাখ টাকা এবং নৈশ্যপ্রহরী পদে উত্তর পারুলিয় গ্রামের আব্দুর রশিদের কাছ থেকে ৩ লাখ টাকা গ্রহণ করে। কিন্তু নিয়োগ না দিয়ে দীর্ঘদিন ধরে তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে নিয়োগ দিতে না পেরে ওই টাকা ফেরত দেওয়ার কথা জানান সুপার আব্দুল কুদ্দুস। এরপর একাধিক বার সময় নিয়ে ভূক্তভোগীদের টাকা ফেরত না দিয়ে উল্টো হয়রানি করতে থাকে মাদ্রাসার সুপার। বিষয়টির সমাধান না হওয়ায় উপায় না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করে ওই দুই ব্যক্তি। 
ভূক্তভোগী আব্দুর রশিদ জানান- মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস চাকুরি দেওয়ার নামে প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে আমার কাছ থেকে ৬ বছর পূর্বে ৩ লাখ টাকা গ্রহণ করে। আমি বড় আশা নিয়ে জমি ও গরু বিক্রি করে তার কাছে টাকা জমা দেই। কিন্তু তিনি আমাকে নিয়োগ না দিয়ে বেশি টাকার বিনিময়ে অন্য প্রার্থীকে চড়ান্ত করেছে। একদিকে আমাকে মিথ্যা আশা দিয়ে দিনের পর দিন প্রতারণা করে করে আসছে। অপরদিকে আমার প্রদানকৃত টাকা ফেরত না দিয়ে হয়রানি করে যাচ্ছে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি  এসব টাকা উত্তোলন করেই নিজের স্বজনদের নামে বহু সম্পদের মালিক হয়েছেন তিনি। মাদ্রাসার সুপার ধুরন্ধর হওয়ায় বছরের পর বছর অপরাধ করে সবকিছু ম্যানেজ করে স্বপদে বহাল আছে। আমরা তার এই কাজের শাস্তি ও প্রদানকৃত টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 
এবিষয়ে অভিযুক্ত সুপার আব্দুল কুদ্দুস জানান- টাকা নেওয়ার বিষয়টি সত্য। আমি মাদ্রাসাটি প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত বহু বাধা অতিক্রম করে মাদ্রাসাটি পরিচালনা করছি। আমি তাদের প্রতিশ্রæতি দিয়ে উক্ত পদে নিয়োগ দিতে পারিনি। কিন্তু তাদের প্রদানকৃত টাকা ফেরত দিব- সে জন্য আমাকে সময় দিতে হবে। 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান- কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসায় লাইব্রেরিয়ান ও ইনফরমেশন সায়েন্স এবং নৈশ্যপ্রহরী পদে নিয়োগ দেওয়ার নামে অর্থ আদায়ের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

কুলিয়া এলাহি বক্স মাদ্রাসায় নিয়োগের নামে সুপারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ।।

আপডেট সময় : 12:34:46 pm, Thursday, 22 August 2024