Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

কুমিল্লার মুরাদনগরে আলোচনায় ইউএনওর অনিয়ম দুর্নীতি দ্রুত অপসারণ চায় এলাকাবাসী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:11:46 am, Sunday, 8 September 2024
  • 111 বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে আলোচনায় ইউএনওর অনিয়ম দুর্নীতি দ্রুত অপসারণ চায় এলাকাবাসী।।

শাহ সাহিদ উদ্দিন
  
কুমিল্লা জেলা প্রতিনিধি।।
   
কুমিল্লার মুরাদনগরে বিতর্কিত ইউএনও সিফাত উদ্দিনের দ্রুত অপসারণ চায় এলাকাবাসী। যোগদানের পর থেকেই ওই কর্মকর্তা মুরাদনগরে আওয়ামী লীগ নেতার ভূমিকা পালন করেন। সাবেক এমপি জাহাঙ্গীর আলম সরকার এবং তার ছেলে অপসারিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের সাথে তাল মিলিয়ে নানা অনিয়ম দুর্নীতি করেছেন। এদিকে ওই কর্মকর্তা মুরাদনগরে যোগদানের পর ড্রেজার সিন্ডিকেট, গোমতীর মাটি ও বালু লুট, অবৈধ ইটভাটা সিন্ডিকেটের কাছ থেকে অনৈতিক সুবিধা নিচ্ছেন। তাছাড়া খাল খননের মাটি বিক্রি থেকেও মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অপরদিকে সরকার পতনের পর ভোর পাল্টে নিজেকে বিএনপি সমর্থক দাবি করছেন ওই কর্মকর্তা। 
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ৮ এপ্রিল মুরাদনগরে যোগদান করেন ইউএনও সিফাত উদ্দিন। যোগদানের পর শেখ মুজিবের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে নিজেকে কট্টর আওয়ামী লীগ পরিবারের সন্তান দাবি করেন। স্থানীয়দের দাবি, অনিয়ম দুর্নীতির ভাগবাটোয়ারার অংশ পেতে সদ্য পতিত এমপি জাহাঙ্গীর আলম সরকার এবং তার ছেলে অপসারিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম কিশোরের সাথে তাল মিলিয়ে শুরু করেন নানা কার্যক্রম। কৃষি জমিতে অবৈধ ড্রেজিং, আশ্রয়ন প্রকল্প, নদীর মাটি ও বালু লুট, ইটভাটা, খাল খননের মাটি বিক্রি- ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প থেকে সুবিধা গ্রহণ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বিভিন্ন প্রকল্প থেকে রমরমা সুবিধা নিয়ে আসছে ওই কর্মকর্তা। ৫ আগষ্ট সরকার পতনের পর ক্ষুব্দ জনতা তার বাস ভবনে হামলা করলেও বিএনপি জামায়াতের দায়িত্বশীলদের দয়ায় তিনি নিজেকে আত্মরক্ষা করেন। তবে তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সমালোচনা কোনভাবেই থামছে না। 
সুত্র জানায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে টিআর কাবিখা,ইজিপিপিসহ ওই সেক্টর ৫% কমিশন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যেকোন ফাইল থেকে স্বাক্ষরে ২% হারে কমিশন দিতে হয় তাকে। ওই কর্মকর্তাকে উৎকুচ দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক ড্রেজার কৃষি জমি থেকে নিয়মিত মাটি কেটে নিচ্ছে। এতে শত শত একর আবাদি জমি পতিত হয়ে পড়ছে। তাকে ম্যানেজ করে উপজেলায় ওয়ান ব্রিকস, এমবিসি, সুলতান, চয়নিকা, ফাইভ স্টার, মুন্সিসহ বেশ কয়েকটি অবৈধ ইটভাটা চলছে। 
স্থানীয়রা জানায়- উপজেলার আলীরচর এলাকায় আশ্রয়ন প্রকল্পের মাটি ভরাটের জন্য সরকারি বরাদ্দ থাকলেও ইউএনওর যোগশাজসে ঠিকাদার সিন্ডিকেট বিনা পয়সায় সরাসরি গোমতী নদী থেকে ড্রেজারে বালু উত্তোলন করেন। একটি আশ্রয়ন প্রকল্পে বালু ভরাটের নামে ড্রেজার সিন্ডিকেট কোটি কোটি টাকার মাটি ও বালু বিক্রি করে ইউএনওকে ভাগবাটোয়ারা দেন। উপজেলার ধনিরামপুর এবং চাপিতলা এলাকায় খাল খননের কয়েক কোটি টাকার মাটি বিক্রির সাথে ইউএনওর যোগশাজস রয়েছে। 
উপজেলার দক্ষিণ ত্রিশ এলাকায় টানা পাঁচ মাস গোমতী নদী থেকে ড্রেজারে বালু উত্তোলন করেছেন ছাত্রলীগ নেতা সফিক তুহিন সিন্ডিকেট। 
শফিক তুহিনের দাবি- ইউএনও সিফাত উদ্দিনকে ম্যানেজ করেই আমরা গোমতী নদী থেকে বালু উত্তোলন করছি। 
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার চাপিতলা এলাকার শীর্ষ ড্রেজার ব্যবসায়ী ইউপি সদস্য বলেন- ইউএনও স্যারের লোক নিযুক্ত আছে- আমরা ফুট হিসেবে মেপে মেপে টাকা দিয়ে দেই। 
একই অভিযোগ শ্রীকাইল এলাকার একাধিক ড্রেজার ব্যবসায়ীর। এদিকে ইউএনওকে ম্যানেজ না করলে ইটভাটার মাটিবাহী ট্রাক্টর- ড্রামট্রাক- ভেকু চলাচল বন্ধ করে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। তাছাড়া বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের নানা অনিয়ম দুর্নীতি ধামাচাপা দিয়ে তিনি অনৈতিক সুবিধা নিয়ে আসছেন। 
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী বলেন- সিফাত উদ্দিনের মতো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে দ্রুত অপসারণ করা দরকার। উনার রূপ কত প্রকার আমরা দেখেছি। আর অভিনয় দেখতে ভালো লাগে না। 
এসব অভিযোগ অস্বীকার করে ইউএনও সিফাত উদ্দিন বলেন, ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে আমি সোচ্চার। অনেক ড্রেজার বন্ধ করে দিয়েছি। সাবেক এমপি এবং উনার ছেলে উপজেলা চেয়ারম্যান কিশোরের সাথে আমার কোন সম্পর্ক ছিল না। আমি সরকারি বিধি মোতাবেক কাজ চালিয়ে যাচ্ছি। ফাইল স্বাক্ষরে কমিশন আদায়ের বিষয়টি সঠিক নয়

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

কুমিল্লার মুরাদনগরে আলোচনায় ইউএনওর অনিয়ম দুর্নীতি দ্রুত অপসারণ চায় এলাকাবাসী।।

আপডেট সময় : 10:11:46 am, Sunday, 8 September 2024