Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

কুমিল্লায় আইনজীবী ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:44:29 am, Wednesday, 28 February 2024
  • 215 বার পড়া হয়েছে

কুমিল্লায় আইনজীবী ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।।

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লায় আইনজীবী ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আইনজীবীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী আইনজীবীরা এডভোকেট মোঃ শুক্কুর আলী সাফি ও তার ভাই এডভোকেট জুবায়ের হোসেন এবং তাদের পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা প্রতিবাদে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনার প্রেক্ষিতে এডভোকেট মোঃ শুক্কুর আলী সাফি বাদী হয়ে কুমিল্লা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।মামলা সূত্রে জানা যায় গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে এডভোকেট শুক্কুর আলী তার ভাই ছুটির দিনে বরুড়া উপজেলার বিলপুকুরিয়া গ্রামের বাড়িতে যান। রাত আনুমানিক ৭ টায় বিলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে মামলার বাদী এডভোকেট শুক্কুর আলী সাফির বাবা বাড়ির পাশে দোকানে বসা ছিল এ সময় পূর বরুড়া উপজেলার নোয়াদ্দা গ্রামের মোহাম্মদ জালাল মিয়ার ছেলে শাওন, বিলপুকুরিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে সাজ্জাদ হোসেন, একই গ্রামের দুলাল মিয়ার ছেলে রাব্বি মিয়া, শফিকুল ইসলামের ছেলে মারুফ মিয়া, তোতা মিয়ার ছেলে রিপন হোসেন, জসীমউদ্দীনের ছেলে জিসান, নুরুল ইসলামের ছেলে সারোয়ার, সোলায়মান মিয়ার ছেলে সামির, আবুল কালাম এর ছেলে সুমন, আবদুর রবের ছেলে রাকিব মিয়া, বাচ্চু মিয়ার ছেলে অরুণ মিয়া, আলম মিয়ার ছেলে মনা মিয়া, সহ অজ্ঞাত নামা ৭-৮ জন সন্ত্রাসী মিলে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

সন্ত্রাসীদের ধার্যকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ছায়েদ আলীকে উল্লেখিত সন্ত্রাসীরা হামলা চালায় এ সময় মামলার বাদী এডভোকেট শুক্কুর আলী শ‌াফী ও তার ভাই এডভোকেট জুবায়ের হোসেন ঝলম থেকে এসে ডাক দোহাই দি‌য়ে ‌নিজ বশত বাড়িতে গে‌লে সন্ধ‌্যা ৭.৩০ ঘ‌টিকায় উল্লেখিত সন্ত্রাসীরা হাতে থাকা বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে পিটিয়ে শুক্কুর আলী শাফী ,তার ভাই এড‌ভো‌কেট যুবা‌য়ের হো‌সেন ও বাবা কে গুরত্বর আহত করে। পরে বরুড়া থানা পুলিশের সহায়তায় হাসপাতালে চিকিৎসা নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, এডভোকেট কাইমুল হক রিঙ্কু, এডভোকেট মুস্তাফিজুর রহমান লিটন, এডভোকেট আব্দুর রাজ্জাক, এডভোকেট আনিছুল হক মিঠু, এডভোকেট কামরুজ্জামান বাবুল,বাদীপ‌ক্ষের আইনজী‌বি এডভোকেট কাজী আব্দুল কাইয়ুম মিন্টুসহ শতা‌ধিক আইনজী‌বি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

কুমিল্লায় আইনজীবী ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।।

আপডেট সময় : 04:44:29 am, Wednesday, 28 February 2024