Dhaka , Saturday, 16 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু নিখোঁজের ২৭ ঘণ্টা পর নদী থেকে হোসেন’র মরদেহ উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক  ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি জনগণের কল্যাণেই সব উন্নয়ন কর্মকাণ্ড: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয়, ভিসি হলেন চবি’র অধ্যাপক ড. মোশারফ হোসেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায়:- প্রতিমন্ত্রী মীর হেলাল তিস্তা সেতু দিয়ে পাচারকালে দুই কোটি টাকার ডলারসহ কুড়িগ্রামের যুবক গ্রেপ্তার বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত নারী অভিবাসী কর্মীদের মাঝে- আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ওকাপের ছাগল বিতরণ। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে :- ডা. শাহাদাত হোসেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজার পর কোতোয়ালীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ ১৯ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হালিশহরে শীর্ষ ‘মাদক সম্রাজ্ঞী’ পাখির আস্তানা গুড়িয়ে দিল র‍্যাব ৭ চট্টগ্রাম মীরসরাই থানা পুলিশের অভিযানে ৮২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা প্রয়োজন:- মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু; কার্যক্রম মনিটরিংয়ে ইউএনও পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় ভূমিহীনদের বসতভিটা দখলচেষ্টার অভিযোগে ইউএনও’র কাছে আবেদন জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকা থেকে ১৪ জন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:54:58 pm, Wednesday, 7 May 2025
  • 177 বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকা থেকে ১৪ জন

মোঃ জাকারিয়া হোসেন ভূরুঙ্গামারী প্রতিনিধি 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬ মে) ভোরে ফজরের নামাজের পর তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় মুসুল্লিরা প্রথমে জিজ্ঞাসাবাদ করেন। তাদের আচরণে সন্দেহ হলে এলাকাবাসী একত্রিত হয়ে রোহিঙ্গাদের আটক করে।
আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৮ জন শিশু ও কিশোর রয়েছে। তারা বাংলা ভাষায় স্বাভাবিকভাবে কথা বলতে না পারায় সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে স্থানীয়রা তাদের চর ভূরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের খাবার ও প্রাথমিক আশ্রয়ের ব্যবস্থা করা হয় এবং বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়।
সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, “স্থানীয়রা আমাকে খবর দিলে আমি গিয়ে দেখি তারা সবাই অসহায় এবং ভীতসন্ত্রস্ত। কথাবার্তায় বুঝতে পারি তারা রোহিঙ্গা। পরে তাদের খোঁজখবর নিয়ে বিজিবিকে বিষয়টি জানাই।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা জানান, তারা আগে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিলেন। পরে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে তারা ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন এবং কয়েক বছর কারাভোগ করেন। সাজাভোগ শেষে ভারতীয় কর্তৃপক্ষ তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয় বলে তারা দাবি করেন। তবে তারা কীভাবে ভূরুঙ্গামারীর নতুনহাট বাজার এলাকায় এলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তাদের কুড়িগ্রাম ২২ বিজিবির ভাওয়ালেরকুড়ি ক্যাম্পে হস্তান্তর করেন। সেখানে তাদের প্রাথমিক তদন্ত ও যাচাই-বাছাই চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক। তিনি বলেন, “আটক রোহিঙ্গাদের বিজিবির হেফাজতে নেয়া হয়েছে। তারা কীভাবে এখানে এসেছে, তাদের প্রকৃত পরিচয় ও আগমনপথ সম্পর্কে বিস্তারিত জানতে অনুসন্ধান চলছে। পরবর্তীতে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।”
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে তাদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে।
এ বিষয়ে ভূরুঙ্গামারীর স্থানীয় জনগণ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করার দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকা থেকে ১৪ জন

আপডেট সময় : 08:54:58 pm, Wednesday, 7 May 2025