Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু মনোনয়ন না পেয়েও থেমে নেই—নেতৃত্বের পথে নতুন লক্ষ্য, মেয়র নির্বাচনে চোখ আদিতমারীতে র‍্যাবের ঝটিকা অভিযান: বেগুন ক্ষেতের মাটির নিচে মিলল ২০০ বোতল মাদক পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই, এএসআই সামিউল ইসলামের মানবিক সহায়তা রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও বিধবার ৭দোকানে তালা রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার, ব্যবহৃত যাত্রীবাহী বাস জব্দ আড়াইহাজারে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক সরাইল উপজেলায় রাতের আঁধারে সরকারি ফাইল পাচারচেষ্টা: রিকশাচালক আটক, রহস্য ঘনীভূত ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিচ্ছে চসিক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নারায়ণগঞ্জে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন 

  • Reporter Name
  • আপডেট সময় : 08:32:24 pm, Sunday, 24 August 2025
  • 133 বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ মোঃ জাকারিয়া হোসেন,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিএনপি নেতা শাহ জালাল দর্জি ও যুবদল নেতা লাভলুর নেতৃত্বে মব সৃষ্টি করে আওয়ামী লীগের দোসর আমিনুর রহমান ও নুর ইসলাম গং মিলে অসহায় লুৎফর রহমানের বসতভিটা ও ঘরবাড়ি অবৈধ দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ড গোল চত্বরে রবিবার (২৪ আগষ্ট) বিকেল ৫ টায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “ পতিত আওয়ামী সরকারের সময় গত ০৪ আগস্ট ২০২৪ ইং তারিখে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একই এলাকার মৃত গহর উল্লাহর পুত্র আমিনুর রহমান ও মৃত মুনছের আলীর পুত্র নুর ইসলামসহ অসহায় লুৎফর রহমানের বসতভিটা ও ঘরবাড়ি অবৈধ ভাবে দখল করে নেয়। এই বিষয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ ধারাঃ ৮ “অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনউদ্ধার” এর জন্য ভুক্তভোগী লুৎফর রহমান জেলা প্রশাসক কার্যালয়, কুড়িগ্রামে অভিযোগ দাখিল করলে অভিযোগের প্রেক্ষিতে গত ০২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে সহকারী কমিশনার আর, এম শাখা কুড়িগ্রাম- হতে স্মারক নং-নং-৩১,৪৭,৪৯০০,০২১,০১,০০৩.২৪-৪৭৬(৪) কে ভূমিদস্যুদের কবল হতে বসতভিটা ও ঘরবাড়ি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কে নির্দেশ প্রদান করেন। এরই আলোকে তৎকালীন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস উক্ত বিষয় নিয়ে উভয় পক্ষকে তার কার্যালয়ে ডেকে দুই পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই পুর্বক সিদ্ধান্ত দেন যে, ভুক্তভোগী লুৎফর রহমানের পরিবারকে তাদের বসত বাড়িতে তুলে দেওয়া হবে, লুৎফর রহমানের সুপারির বাগানে থাকা দুপাশের টিনের বাউন্ডারি বেড়া আমিনুরগং নিজেরাই সরিয়ে নিবে এবং লুৎফর রহমানের ক্রয়কৃত ১২ শতক জমির দলিলে থাকা দাগ অনুযায়ী সরেজমিনে গিয়ে পজিশন নির্ণয় করার জন্য তৃতীয় পক্ষ থেকে ৫ জন গণ্যমান্য ব্যক্তিকে একটি টিম করে দেন ইউএনও মহোদয়। সাংবাদিক আনোয়ারুল হক, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের প্রস্তাবনায় ওই টিমের আহ্বায়ক করা হয় রেজাউল আলম প্রিন্সকে, সদস্য করা হয় সাংবাদিক মনজুরুল ইসলাম মঞ্জু, সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ, শাহ জালাল দর্জি, নুর মোহাম্মদ ভুট্টু, লাভলু রহমান। উক্ত ব্যক্তিরা সরেজমিনে ঘুরে এসে শাহ জালাল ও লাভলু রহমান ছাড়া সকলে একমত পোষণ করে ইউএনও’র সাথে কথা বলে আমিনুর রহমান কে লুৎফরের জমি ছেড়ে দিতে বললে বিএনপির নেতা শাহ জালাল দর্জি ও লাভলু রহমান আমিনুরের পক্ষ নিয়ে ইউএনও’র নির্দেশ অমান্য করে উল্টো গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার হুমকি প্রদান করে। আওয়ামী সরকার পতনের পর সর্বশেষ বিএনপি নেতা শাহ জালাল দর্জি, তার ভাতিজা চর ভূরুঙ্গামারী ইউনিয়ন যুবদলের সভাপতি লাভলু রহমান ও আওয়ামী লীগের কয়েকজন দোসর মিলে মব সৃষ্টি করে অসহায় লুৎফর রহমানের পরিবারকে বাড়ি থেকে বাহির করে দিয়ে এখন পর্যন্ত তার বসতভিটা ও ঘরবাড়ি দখল করে রেখেছে।
বক্তারা আরও বলেন, প্রশাসনের নীরবতার কারণেই এমন ঘটনা ঘটছে। অবিলম্বে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভুক্তভোগীর বসতভিটা, ঘরবাড়ি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন 

আপডেট সময় : 08:32:24 pm, Sunday, 24 August 2025