Dhaka , Tuesday, 18 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময় মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা ঢাকায় নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করছে বিআরটিসি প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন মানবিক ডিসি জাহিদ ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউশনে জিপিএ-৫ প্রাপ্তদের অভিভাবকদের সংবর্ধনা পরিচ্ছন্ন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে জনসচেতনতা জরুরি: রামুতে এমপি কাজল কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে ঢাকা মিরপুরের হানিফের মরদেহ উদ্ধার সরাইল উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ৪ সদস্য গ্রেফতার মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল

কালিয়াকৈরে টালাবহ বাজারে ভয়াভহ অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মীভূত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:02:00 am, Monday, 5 August 2024
  • 174 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে টালাবহ বাজারে ভয়াভহ অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মীভূত।।

মোঃ ইমরান হোসেন
ষ্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে টালাবহ বাজারে নাজিম উদ্দিনের টিনসেট মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি দোকান পুড়ে ভস্মীভূত  হয়েছে। আজ রোববার ভোর রাত সাড়ে তিনটায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টালাবহ বাজারে মো. নাজিম উদ্দিনের টিনসেট মার্কেটে রোববার ভোর রাত সাড়ে তিনটায় আগুনের ধুয়া দেখা যায়। মূহুর্তেই আগুনের শিখা জ্বলে উঠে। স্থানীয়রা টালাবহ ও ভাউমান এলাকায় জামে মসজিদের মাইকের মাধ্যমে আগুন নেভানোর জন্য জনসাধারণকে আহবান জানালে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। পাশাপাশি আগুন লাগার ঘটনা কালিয়াকৈর ফায়ার স্টেশন ও ৯৯৯ নম্বরে জানানো হয়। এদিকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনসাধারণ আপ্রাণ চেষ্টা করে আড়াই ঘন্টা পর ভোর ৫ টায় আগুন নিভাতে সক্ষম হন। ভয়াভহ আগুনে মো. জাহাঙ্গীর আলমের বেকারীর খারখানার ২ টি কক্ষ, মো. হারুন মিয়ার লেপ- তোশকের ২ টি কক্ষ ও মার্কেটের মালিক মো. নাজিম উদ্দিনের অটোরিক্সার গ্যারেজ পুড়ে ভস্মীভূত হয়। অগ্নিকান্ডের কারণ জানাযায়নি। প্রত্যক্ষদর্শী সাবেক মোম্বার মো. ফরহাদ হোসেন জানান- অগ্নিকান্ডের খবর কালিয়াকৈর ফায়ার স্টেশনে জানানো হলেও তারা আসেনি। মসজিদে মাইকিং করার পর জনসাধারণ এসে অনেক চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হই। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক প্রায় ১৬ লক্ষ টাকা।
টালাবহ ওয়ার্ডের ইউ পি সদস্য মো. ছানোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিস- ইউ.এন.ও এবং ওসি মহোদয় সহ স্থানীয় ইউ,পি চেয়ারম্যানকে অগ্নিকান্ডের বিষয়টি অবগত করি। দুঃখজনক হলো যে- আগুন লাগার সংবাদ পাওয়ার পরও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নেভাতে আসেনি। স্থানীয় জনসাধারণ আগুন নেভানোর পর ভোর ৫ টায় জানতে চায় আমরা তৈরী। ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে না আসার বিষয়টি নিয়ে এলাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। স্হানীয় সূত্রাপুর ইউ,পি চেয়ারম্যান মো. সোলাইমান মিন্টু সকালে অগ্নিকান্ডের গঠনাস্থল পরিদর্শন করেন। 
এব্যাপারে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন,  টালাবহ বাজারে অগ্নিকান্ডের একাধিক সংবাদ পেয়েছি। দেশের পরিস্থিতির কারণে উপরের নির্দেশ আছে পুলিশ প্রটেকশন ছাড়া ঘটনা স্থলে যাওয়া নিষেধ। ভোর ৫ টার পর কালিয়াকৈর থানা থেকে ফোন আসে আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের

কালিয়াকৈরে টালাবহ বাজারে ভয়াভহ অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মীভূত।।

আপডেট সময় : 08:02:00 am, Monday, 5 August 2024