Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

কায়সার কামালের সহযোগিতায় চোখে  আলো ফিরলো আরো ৪৭ জন দু:স্থ মানুষের

  • Reporter Name
  • আপডেট সময় : 06:31:13 pm, Wednesday, 13 August 2025
  • 149 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

আর্তমানবতার সেবায় এবার ৬ষ্ঠ ধাপে বিনামূল্যে ৪৭ জন নারী-পুরুষের চোখের চিকিৎসা করালেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (১১ আগস্ট) ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের ছানি অপারেশন করা হয়। তারা নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এর মধ্য দিয়ে মোট ২৫৪ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গরীব অসহায় মানুষকে  চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দেবার উদ্যোগ নিয়েছেন কায়সার কামাল।

গত ৭ আগস্ট পঞ্চম ধাপে ২৪ জনের, ৪ আগস্ট চতুর্থ ধাপে ৪৬ জনের, ৩০ জুলাই তৃতীয় ধাপে ৪৫ জনের অপারেশন সম্পন্ন হয়। এর আগে ২৩ জুলাই দ্বিতীয় ধাপে ৫০ জন এবং ১৯ জুলাই প্রথম ধাপে ৪২ জন নারী-পুরুষের ছানি অপারেশন করা হয়।

কায়সার কামালের এই মানবিক কর্মযজ্ঞের মাধ্যমে চোখের আলো ফিরে পেয়ে স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম করতে পারছেন ছানি অপারেশন সম্পন্ন হওয়া ব্যক্তিরা। নিজ অর্থায়নে এই রোগীদের চক্ষু চিকিৎসা দেবার পাশাপাশি তাদের খাওয়াদাওয়া, ঔষধ,যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন এই বিএনপি নেতা।

চোখের ছানি অপারেশনের পর আব্দুল আলী বলেন,অনেকদিন ধরেই চোখে ছানি পড়েছিল। আর্থিক সংকটে অপারেশন করতে পারিনি। কায়সার কামালের সহযোগিতায়  আমার চোখের অপারেশন হয়েছে। এবার স্বাভাবিক চলাফেরা করতে পারবো।

অপর রোগী ফুলবানু আক্তার বলেন, কায়সার ভাই আমাদের মতো গ্রামের সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা করিয়েছেন। তিনি উদ্যোগ না নিলে আমার চোখে আর আলো ফিরতো না।

স্থানীয় সূত্র জানায়,’আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে কায়সার কামাল সাধারণ মানুষের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ  করছেন। তার মানবিক উদ্যোগে হতদরিদ্র মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হচ্ছে। এ বছরের ফেব্রুয়ারিতে দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে রোগীদের চোখের অপারেশন করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

কায়সার কামালের সহযোগিতায় চোখে  আলো ফিরলো আরো ৪৭ জন দু:স্থ মানুষের

আপডেট সময় : 06:31:13 pm, Wednesday, 13 August 2025