Dhaka , Monday, 17 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ৪ সদস্য গ্রেফতার মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:35:42 pm, Monday, 17 August 2026
  • 1 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার, নিরাপদ খেলার মাঠ নিশ্চিত, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দুই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা। কর্মসূচিতে সড়কে অবস্থান নেওয়ায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক এবং উব্দাখালী সেতুর ওপর এ কর্মসূচি পালন করা হয়। এতে দুই বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নাগরিক অংশ নেন।
প্রথমে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তাঁরা। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন। পরে তাঁরা সড়কে অবস্থান নিলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ হয়ে কলমাকান্দা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে- বিদ্যালয়ের বেদখলকৃত জমি দ্রুত উদ্ধার, শিক্ষার্থীদের জন্য নিরাপদ খেলার মাঠ নিশ্চিত, বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির ব্যবস্থা, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় স্থায়ী ও কার্যকর পদক্ষেপ, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত এবং সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মিল-কারখানার দূষণ বন্ধ করে জলাশয় ও পরিবেশ রক্ষা।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু বিদ্যালয়ের ভবন থাকলেই শিক্ষার পরিবেশ পূর্ণাঙ্গ হয় না। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ খেলার মাঠ ও সুস্থ পরিবেশ প্রয়োজন। কিন্তু জমি দখল, মাঠের সংকট এবং বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, বিদ্যালয়ের জমি দখলমুক্ত করে খেলার মাঠের ব্যবস্থা তাঁদের দীর্ঘদিনের দাবি। বারবার দাবি জানিয়েও কার্যকর সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হয়েছে। তাঁরা ভারপ্রাপ্ত স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা, উব্দাখালী নদীর পাড় দখলমুক্ত করা এবং পরিবেশ ও জলাশয় রক্ষায় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. সাইদুর রহমান, চেয়ারম্যান ওবাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, ব্যবসায়ী এম আলমগীর, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসান, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীরসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা।
কর্মসূচি থেকে শিক্ষার্থীদের যৌক্তিক ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : 12:35:42 pm, Monday, 17 August 2026