Dhaka , Monday, 2 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

কক্সবাজার কটেজ জোন থেকে ২৫ নারী-পুরুষ  -আটক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:08:44 pm, Saturday, 2 March 2024
  • 216 বার পড়া হয়েছে

কক্সবাজার কটেজ জোন থেকে ২৫ নারী-পুরুষ  -আটক।।

কক্সবাজার অফিস।।

পর্যটক হয়রানি, মাদক ব্যবসা, ছিনতাই, প্রতারণাসহ অসামাজিক কার্যকলাপ চলছে কক্সবাজারের হোটেল মোটেল জোনে বেশ কয়েকটি কটেজ ও রিসোর্টে।

কটেজের মালিক, ম্যানেজার, পতিতা, খদ্দের, দালাল ও কর্মচারীদের মধ্যেই চলছে এই অসামাজিক কার্যকলাপ।

এমন অভিযোগে শহরের লাইট হাউজ পাড়ার একটি কটেজ থেকে ২৫ নারী-পুরুষকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার।

শনিবার (২ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ টিম এই অভিযান চালায়। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বেলা ১২ টায় প্রেস ব্রিফিংয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘কিছু হোটেল ও কটেজগুলোতে দিন দুপুরে চলছে পর্যটক হয়রানি, মাদক ব্যবসা, ছিনতাই, প্রতারণাসহ অসামাজিক কার্যকলাপ।

এসব অপরাধ দমনে বিশেষ টিম গঠন করে মাঠে নামে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। যার প্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভার লাইট হাউজ পাড়ার কটেজ জোন এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ৯ জন নারী এবং ১৬ জন পুরুষসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চকরিয়ার উত্তর কাহারিয়া ঘোনা এলাকার নুরুল আলমের পুত্র মোঃ ইউনুস, কক্সবাজার শহরের কলাতলীর আব্দুল আজিজের পুত্র ইমাম হোসেন, চকরিয়ার ভরামুহুরী এলাকার ফেরদৌস আহমদের পুত্র মোঃ রুবেল, শহরের কলাতলীর আবুল কালামের পুত্র মোঃ রাব্বি, লক্ষীপুরের লামচর এলাকার মোঃ হারুনের পুত্র মোঃ বিপ্লব, কিশোরগঞ্জের সরওয়ার জাহানের পুত্র ইয়াহিয়া, চট্টগ্রামের সাতকানিয়ার বাবুল বড়ুয়ার পুত্র বিপুল বড়ুয়া, মৃত অরবিন্দ বড়ুয়ার পুত্র জনপ্রিয় বড়ুয়া ও মৃত অসীম বড়ুয়ার পুত্র সবুজ বড়ুয়া, মহেশখালীর আব্দুল মোনাফের পুত্র রুবেল, চট্টগ্রামের লোহাগাড়ার জাহিদ মোল্লার পুত্র তামিম মোল্লা, নোয়াখালীর বালুচরা এলাকার জাকির হোসেনের পুত্র রিফাত, শহরের নাজিরারটেকের আমান উল্লাহর পুত্র শওকত ওসমান, চট্টগ্রামের আনোয়ারার আবু সৈয়দের পুত্র মোঃ লোকমান, চকরিয়ার বদরখালীর জামাল উদ্দিনের পুত্র ফোরকান, সিরাজগঞ্জের শরীফ সলঙ্গা এলাকার আব্দুস সামাদের পুত্র মোঃ নান্নু।

এছাড়া গাজীপুরের টংগীর মজিবুর হোসেনের মেয়ে নোহা জাহান, ময়মনসিংহের ফরাজিবাড়ি এলাকার মনির হোসেনের স্ত্রী নূরী, ঈদগাঁওর পূর্ব নাপিতখালির বেলালের মেয়ে জোবাইদা আক্তার, উখিয়ার জয়নাল উদ্দিনের মেয়ে তানিয়া আক্তার, ঢাকার যাত্রাবাড়ী থানার সম্রাট আহমেদের মেয়ে আফরিন আক্তার, চট্টগ্রামের বাঁশখালীর আব্দুল মজিদের মেয়ে ঝিনুক, বাঁশখালীর আলী হোসেনের মেয়ে শারমিন, গাজীপুর চৌরাস্তা এলাকার আজগর আলীর মেয়ে ফাতেমা ও ঢাকার মুগদা থানা এলাকার রমজানের মেয়ে নীলা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার

কক্সবাজার কটেজ জোন থেকে ২৫ নারী-পুরুষ  -আটক।।

আপডেট সময় : 01:08:44 pm, Saturday, 2 March 2024