Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

কক্সবাজারে মিডিয়া প্রতিনিধিদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 01:07:45 pm, Monday, 16 February 2026
  • 70 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজার জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ অভিবাসন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ, বৈধ ও ঝুঁকিমুক্ত করার পাশাপাশি অভিবাসীদের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় এবং এ বিষয়ে সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাব–এর সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালি। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রত্যাশী–এর উপ নির্বাহী পরিচালক সৈয়দ শাহূন উদ্দীন। এছাড়াও জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান বলেন, “নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। অবৈধ পথে বিদেশ গমন অনেক সময় প্রতারণা, মানবপাচার, শ্রম শোষণ এবং জীবনের ঝুঁকি তৈরি করে। এসব ঝুঁকি মোকাবিলায় গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য।”
তিনি আরও বলেন, বিদেশে কর্মরত অনেক অভিবাসী চুক্তিভঙ্গ, মজুরি বঞ্চনা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হন। এসব বিষয়ে সচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় বক্তারা বলেন, অভিবাসীদের অধিকার নিশ্চিত করা, বিদেশে কর্মরত শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, বৈধ কাগজপত্র ও নিরাপদ ভিসা প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা তৈরিতে সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মানবপাচারকারী চক্র, দালাল ও প্রতারক সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনমত গঠন এবং প্রশাসনকে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। অভিবাসন ঝুঁকি কমাতে এবং সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি বলেন, “অভিবাসীদের সমস্যা, নির্যাতন ও বঞ্চনার বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের নিজেদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাও জরুরি।”

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে নিয়মিত সচেতনতামূলক সংবাদ, প্রতিবেদন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট প্রচারণা চালানো প্রয়োজন। তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন করা গেলে অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ করা সম্ভব হবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে বিভিন্ন তথ্যপত্র ও সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

কক্সবাজারে মিডিয়া প্রতিনিধিদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : 01:07:45 pm, Monday, 16 February 2026