Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:52:28 pm, Sunday, 16 August 2026
  • 42 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে এ্যাব, চট্টগ্রাম বিভাগ কর্তৃক আলোচনা সভা, তথ্য চিত্র প্রদর্শনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম জেলার শহীদ
পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম বিভাগ কর্তৃক শনিবার আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান-শহীদ প্রকৌশলী নুর হোসেন মিলনায়তনে
এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম বিভাগের সাবেক সভাপতি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম, ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম ওয়াসা এর সভাপতিত্বে ও প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ও বিশেষ অতিথি হিসেবে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর সদস্য-সচিব জনাব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, চট্টগ্রাম ৯ আসনের সাংসদ জনাব আবু সুফিয়ান ও চট্টগ্রাম-১২ আসনের সাংসদ জনাব এনামুল হক এনাম উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়াম্যান প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, দৈনিক দিনকালের ব্যুরো চীফ হাসান মুকুল, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর উপদেষ্টা প্রকৌশলী মোঃ ইকবাল করিম, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম, রেলওয়ে পরিদর্শন বিভাগের পরিদর্শক প্রকৌশলী আহমেদ মাহবুব চৌধুরী, ইস্টার্ন রিফাইনারীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শরীফ হাসনাত, এলপিজি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আমির মাসুদ, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ সায়েম, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সালাহ উদ্দিন আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ কামাল উদ্দিন আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম. মামুনুল বাশরী, প্রকৌশলী মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রকৌশলী এইচ এম রফিকুন নবী, প্রকৌশলী মো: কামরুজ্জামান, প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশলী মোহাম্মাদ রাশেদ আলম, প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, প্রকৌশলী মো: এমাদুল হক, প্রকৌশলী শাহে আরেফীন, প্রকৌশলী মোহাম্মদ ইমরান খান, প্রকৌশলী রাকিবুল ইসলাম অভি, প্রকৌশলী ফখরুল ইসলাম পাটোয়ারী, প্রকৌশলী মোঃ মাসুদুল ইসলাম, প্রকৌশলী সাঈদ মোহাম্মদ জাবের রনি, প্রকৌশলী মোঃ আবুল বাশারসহ প্রায় ছয় শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

বিকাল ৪:০০ টায় এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর পক্ষ থেকে এ্যাব, চট্টগ্রাম কেন্দ্রের সাথে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রাঙ্গনে বৃক্ষরোপন পালন করা হয়। সন্ধ্যা ৬:৩০টায় আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের অডিটোরিয়ামে আলোচনা সভা, তথ্য চিত্র প্রদর্শনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম জেলার আট শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এ্যাব, চট্টগ্রাম এর বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। এ্যাব, চট্টগ্রামের সকল সদস্যদেরকে ঐক্যবদ্ধ করা, জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখা, বন্যার্তদের পুনঃবাসন ও আর্থিক সহায়তা করাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ্যাব, চট্টগ্রামের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানুষ যে স্বপ্ন নিয়ে জুলাই গনঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করেছে তা বাস্তাবায়নে সকল পেশাজীবী ও রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদ ও আহতদের অবদান স্মরণ রেখে ফ্যাসিবাদিদের সকল অপতৎপরতা ও চক্রান্ত নস্যাৎ করার জন্য সতর্ক থাকার উপর অভিমত ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন

আপডেট সময় : 06:52:28 pm, Sunday, 16 August 2026