Dhaka , Wednesday, 5 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হরিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাইভা অনুষ্ঠিত রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার নগরীর ২৫ ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে বিনামূল্যে বর্জ্য সংগ্রহ করবে চসিক:- মেয়র ডা. শাহাদাত হোসেন রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তেজনায় দিনভর অচলাবস্থা সত্যের প্রতীক খাল খননের নামে নদী ও ফসলি জমি কাটার অভিযোগ: এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ  গ্রেফতার || ৬ জন মাইক্রোবাস জব্দ রূপগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান মধুপুরে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটের দাবি বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২ প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে’: মেয়র ডা. শাহাদাত হোসেন রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

এতিম ও পথশিশুদের মাঝে চবি রিপোর্টার্স ফোরামের ইফতার বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:33:16 pm, Wednesday, 25 February 2026
  • 100 বার পড়া হয়েছে
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ফোরাম (কার্ফ)। মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি (৬ রমজান ১৪৪৭ হিজরি) সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুইটি মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী এবং সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যবৃন্দ ও সম্মানিত উপদেষ্টাদের সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া হিফজখানা ও এতিমখানা এবং জোবরা নূরানী তা’লিমুল কুরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা এর শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকার সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝেও ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ফোরাম (কার্ফ) এর উপস্থিত সদস্যরা জানান, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এই মাসের শিক্ষা ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
আয়োজন সম্পর্কে সংগঠনটির তরফ থেকে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি আমরা মানবিক উদ্যোগকে সমান গুরুত্ব দিয়ে থাকি। এতিম ও হেফজখানার শিক্ষার্থী এবং পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। পবিত্র রমজানের এই মহিমান্বিত সময়ে ছোট ছোট আনন্দ ভাগাভাগির মধ্য দিয়েই সমাজে সহমর্মিতা ও ত্যাগের চেতনা আরও বিকশিত হবে।
কার্ফের নেতৃবৃন্দ আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি এ ধরনের উদ্যোগে পাশে থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

এতিম ও পথশিশুদের মাঝে চবি রিপোর্টার্স ফোরামের ইফতার বিতরণ

আপডেট সময় : 12:33:16 pm, Wednesday, 25 February 2026