Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শরীয়তপুরে ড্রামে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলা মধুপুরে অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার সম্মাননা প্রদান বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন চট্টগ্রামের মেয়েদের বিশেষ গুণ আছে – এমপি হুমাম পত্নী সামানজার খান বন্দরে চাঁদা না পেয়ে দুইজনকে কুপিয়ে আহত নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল লালমনিরহাটে ১৮ এপ্রিলের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ: গণকবর সংরক্ষণের দাবি বেতাগীতে গাছবোঝাই নছিম উল্টে  ঘটনাস্থলে একজন মৃত্যু। ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে

এক সরকারি সরকারি কর্মকর্তা বিষ পানে আত্মহত্যার চেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:50:16 pm, Wednesday, 5 April 2023
  • 113 বার পড়া হয়েছে

আলী হোসেন রুবেল

,স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলার লালমোহন উপজেলায় এক সরকারি কর্মকর্তা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

পুলিশ এ ঘটনায় ওই সরকারি কর্মকর্তার বাসা থেকে কাফনের কাপড়সহ একটি চিরকুট উদ্ধার করেছেন।

সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর ৫ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকা সংলগ্ন তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফুর রহমান খন্দকার (৩৫) নামে ওই ব্যক্তি লালমোহন উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী কর্মকর্তা।

তিনি দুই বছর হয়েছে বিয়ে করেছেন। দাম্পত্য জীবনে তিনি অসুখী ছিলেন। দুই বছর ধরে তিনি লালমোহন উপজেলার ওই ভাড়া বাসায় একাই বসবাস থাকেন। স্ত্রী তার সঙ্গে থাকেন না। পুলিশের ধারণা, দাম্পত্য জীবনে অসুখী হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কীটনাশক পান করে সরকারি এ কর্মকর্তা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

লালমোহন থানার (ওসি তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, সরকারি ওই কর্মকর্তা বিষপানে আত্মহত্যার চেষ্টা করছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ওই বাসা থেকে অসচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানের চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে না নিয়ে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, সরকারি এ কর্মকর্তা কীটনাশক পানে আত্মহত্যা করতে চেয়েছেন। তার অসচেতন দেহের পাশ থেকে কীটনাশকের একটি কৌটা উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি কাফনের কাপড়সহ হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে তিনি লিখেছেন, ‘কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার সঙ্গে ভালো করে কথাও বলে না। তাই এখানে বেঁচে থেকে কী লাভ? এর চেয়ে মরে যাওয়াই ভালো’।

এনায়েত হোসেন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য জীবনের কোনো কলহের জেরে সরকারি এ কর্মকর্তা কীটনাশক পানে আত্মহত্যা করতে চেয়েছেন। তবে তিনি সুস্থ হলে ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানা যাবে। পুলিশ সার্বক্ষণিক তার খোঁজখবর রাখছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে ড্রামে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলা

এক সরকারি সরকারি কর্মকর্তা বিষ পানে আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : 04:50:16 pm, Wednesday, 5 April 2023