Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঋণ না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:35:06 pm, Friday, 5 July 2024
  • 156 বার পড়া হয়েছে

ঋণ না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা।।

সাইফুল্লাহ নাসির

আমতলী -বরগুনা- প্রতিনিধি।।

বরগুনার আমতলীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “সবাই আমাকে মাফ করে দিবেন, আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি।  কিছুক্ষণ পরে আমি আত্মহত্যা করবো। আমি চার পাশে অনেক ধার দেনা হয়ে গেছি। নিজেকে আর সামলাতে পারছি না। একটা লোন হওয়ার কথা ছিল আজকে তা হলো না। আমি আমার বউয়ের সকল গহনাগাটি টাকা পয়সা খরচ করে পথের ভিখারী হয়ে গেছি। আমার বউ অথবা পৃথিবীর কারো দোষ নেই আমার মৃত্যুর জন্য। সকলে আমাকে মাফ করে দেবেন। মা, বাবা, ভাই ও বোন সকলে আমাকে মাফ করে দিবেন”। এমন স্টাটাস দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার সময়ে আমতলী পৌর শহরের ৪নং ওয়ার্ডের ব্যবসায়ী খোকন কাজী আত্মহত্যা করে।

খোকন কাজীর এমন আবেগঘন ফেইসবুক স্ট্যাটাস দেখে স্বজনরা দ্রুত দোকানে চলে আসে। কিন্তু তারা এসে দেখতে পায় খোকন কাজী দোকানের ফ্যানের সঙ্গে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

জানাগেছে- বরিশাল শহরের লাকুটিয়া খাশিপুর এলাকার বাসিন্দা ইয়াসিন কাজীর ছেলে খোকন কাজী ২০২০ সালে আমতলীতে এসে উপজেলা রেভিনিউ মসজিদের পাশে চায়ের দোকান দেয়। এ দোকানের ব্যবসায় তার সংসার ভালো চলছিল না। গত দুই বছর আগে জনসেবা নামক একটি স্থানীয় সংস্থা থেকে ঋণ নেয় খোকন। উক্ত ঋণের টাকা গত এক মাস আগে পরিশোধ করলেও ঐ সংস্থায় পুনরায় ঋণ নেওয়ার আবেদন করেনি খোকন কাজী। কিন্তু ফেইসবুক স্টাটাসে আত্মহত্যার করার আগে দেওয়া পোস্টের এক লাইনে লেখা ছিল আজকে একটা লোন হওয়ার কথা ছিল তাও হলোনা। খোকনের স্টাটাসে কোথাও লেখা ছিলনা কোন সংস্হায় ঋণের আবেদন করেছে এবং ঐদিন কোন সংস্হার ঋণ দেওয়ার কথা ছিল? এসব না লেখা থাকলেও আগের নেওয়া ঋণ প্রদান সংস্হাকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে মৃত্যু খোকন কাজীর পরিবার ও আমতলীতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

ঐ স্টাটাসের কারণে হয়তো কতিপয় অতি উৎসাহী লোকের দেওয়া বিভ্রান্তি মুলক তথ্য প্রদান বা আলোচনা করায় সংবাদ প্রকাশকারী মিডিয়ার স্হানীয় প্রতিনিধিরা উক্ত  সংস্থাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করে। 

ঋণ নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রসঙ্গে আমতলীতে বসবাস কারী খোকন কাজীর স্ত্রী ডালিয়ার ফুপাতো বোন আয়শা ফেরদৌসী বলেন, খোকন কাজী দীর্ঘদিন ধরে মানুষিক চাপে ভুগলেও ঋণ বা এ জাতীয় কোন বিষয় নিয়ে পরিবারের কারো সাথে কোন কিছু আলোচনা করতো না। জনসেবা সংস্থা থেকে ঐদিন ঋণ পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান সে আরও সংস্থা থেকে ঋণ নিলেও এসব নিয়ে পরিবার বা কারো সাথে কোন কিছু বলেনি।

জনসেবা ঋণ সংস্থার ম্যানেজার মোঃ রিয়াজুল হাসান বলেন- খোকন আমাদের সংস্থার সদস্য ছিল। এক লক্ষ টাকা ঋণ নিয়ে গত জুন মাসে তা পরিশোধ করে। কিন্তু নতুন করে ঋণ নেওয়ার আবেদন করেনি।তাই আমাদের সংস্থা থেকে আজকে ঋণ দেয়ার প্রশ্ন আসতেই পারেনা।

জনসেবা সংস্থার পরিচালক এসএম সোহেল মাহমুদ বলেন- ওই ব্যাক্তি আমাদের সংস্থায় ঋণের জন্য আবেদনই করেননি তো ঋণ দেব কিভাবে? আমাদের সংস্থা ঋণ দিবে বলে যে অপপ্রচার হচ্ছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

ঋণ না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা।।

আপডেট সময় : 02:35:06 pm, Friday, 5 July 2024