Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট

  • Reporter Name
  • আপডেট সময় : 05:40:35 pm, Monday, 20 April 2026
  • 110 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী,

রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযান চালানোর পরও সড়ক ও ফুটপাত দখলের চিত্রে দৃশ্যমান কোনো স্থায়ী পরিবর্তন আসেনি। প্রশাসনের কঠোর অবস্থান ও একাধিক অভিযানের পরও কয়েকদিনের মধ্যেই পুনরায় আগের অবস্থায় ফিরে গেছে এলাকা। আবারও সড়ক ও ফুটপাতজুড়ে বসেছে অস্থায়ী দোকানপাট, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ও যাত্রীসাধারণ।
সোমবার সরেজমিনে গুলিস্তান ঘুরে দেখা যায়, ফুটপাতের অধিকাংশ অংশই দখল করে রেখেছে হকাররা। কেউ কাপড়, কেউ জুতা, আবার কেউ ইলেকট্রনিক পণ্য সাজিয়ে বসেছেন। কোথাও কোথাও রাস্তার একাংশ দখল করে বিক্রি চলছে, যার ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বাধ্য হয়ে সড়কের মাঝখান দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, প্রশাসনের অভিযান চলাকালে সাময়িকভাবে এলাকা ফাঁকা থাকলেও অভিযান শেষ হলেই আবার ফিরে আসে পুরনো চিত্র। তাদের অভিযোগ, নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা না থাকায় হকাররা পুনরায় জায়গা দখল করে নিচ্ছে। এতে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ছে, অন্যদিকে শহরের শৃঙ্খলাও বিঘ্নিত হচ্ছে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণসহ টেকসই সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি তাদের।
তবে নগরবাসীর প্রশ্ন—অভিযান আর দখলদারিত্বের এই চক্র কবে ভাঙবে? কবে নাগরিকরা স্বস্তিতে ব্যবহার করতে পারবে ফুটপাত ও সড়ক? গুলিস্তানের এই চিত্র যেন পুরো রাজধানীরই একটি প্রতিচ্ছবি হয়ে উঠেছে, যেখানে উচ্ছেদ কার্যক্রমের পরও স্থায়ী সমাধান এখনো অধরাই রয়ে গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট

আপডেট সময় : 05:40:35 pm, Monday, 20 April 2026