Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

ঈশ্বরদী মুলাডুলি ট্রেনের বগি লাইনচ্যুত- ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:03:09 am, Thursday, 9 May 2024
  • 125 বার পড়া হয়েছে

ঈশ্বরদী মুলাডুলি ট্রেনের বগি লাইনচ্যুত- ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ।।

পাবনা প্রতিনিধি।।
 
পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি রেলস্টেশনের অদূরে ঢাকাগামী আন্তঃনগর বুড়িমাড়ী এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার -০৯ মে- ভোর রাতে বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। বগি লাইনচ্যুত হওয়ায় আটকে পড়েছে কয়েকটি আন্তঃনগর ট্রেন। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  
বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা -ডিটিও- আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। 
অন্য দুই সদস্য হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী -ক্যারেজ- মমতাজুল ইসলাম- বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল।
পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী -ক্যারেজ- মমতাজুল ইসলাম বলেন- আনুমানিক ভোর রাত ৩টার দিকে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। মেইন লাইনে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে।
উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছেছে। রেললাইন সচল করতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে। খবর পেয়ে বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক -ডিআরএম- শাহ সুফী নুর মোহাম্মদ বলেন- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে পৌঁছেছে। সকাল ৭টায় আমরা উদ্ধারকাজ শুরু করেছি। রেললাইন সচল করতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগবে।
তিনি বলেন- ঢাকা থেকে আসা ও ঢাকা অভিমুখী কয়েকটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। কয়েক ঘণ্টার শিডিউল বিপর্যয় ঘটেছে। 
অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা দুঃখিত। যথাসাধ্য চেষ্টা করছি রেললাইন সচল করার জন্য। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

ঈশ্বরদী মুলাডুলি ট্রেনের বগি লাইনচ্যুত- ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ।।

আপডেট সময় : 06:03:09 am, Thursday, 9 May 2024