Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঈদের ছুটি শেষে আবারও চেনা রূপে ফিরেছে কর্মমুখী মানুষ সাভার ও আশুলিয়ায়

  • Reporter Name
  • আপডেট সময় : 01:40:48 pm, Sunday, 15 June 2025
  • 73 বার পড়া হয়েছে

মোঃ মনির মন্ডল,

ঈদের ছুটি শেষে আবারও চেনা রূপে ফিরেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া। দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে গত দুই দিন ধরে সাভারে ফিরেছে কর্মমুখী মানুষ।

আর ফিরেই যুক্ত হয়েছে কর্মযজ্ঞে, তারা পুরোদমে শুরু করেছে উৎপাদন।
রোববার (১৫ জুন) সকালে সাভার ও আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক, বাইপাইল ও জামগড়ার বিভিন্ন এলাকায় কর্মজীবীদের স্রোত দেখা গেছে।

তারা কাজে যোগ দিতে একের পর এক কারখানায় প্রবেশ করছেন। বিভিন্ন পোশাক কারখানাগুলোর ফটকে দেখা মিলেছে শ্রমিকদের লম্বা সারি।
এ যেন চিরচেনা সাভারের চিত্র।
খোঁজ নিয়ে জানা যায়, শিল্পাঞ্চল সাভারের প্রায় শতভাগ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে।

এসব শিল্প কলকারখানায় প্রায় ৯৮ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। ফলে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। তবে এখনও কর্মস্থলে ফিরছেন কিছু সংখ্যক শ্রমিক। অনেকেই যানজটে আটকে সঠিক সময়ে কর্মস্থলে যোগ দিতে পারেন নাই। বাধ্য হয়েই বাসের ছাদে যাত্রা করেছেন অনেকেই।

আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক রাকিব হোসেন বলেন, গ্রামে ছুটি ভালোই কেটেছে। ছুটিও ছিল বেশ দীর্ঘ। তাই হাতে দুই দিন সময় নিয়েই কর্মস্থলে ফিরেছি। যদিও যানজটে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। তার পরেও সঠিক সময়ে কাজে যোগ দিতে পেরেছি। গ্রাম যাওয়ার সময় যেমন পরিবহন সংকট দেখা দিয়েছিল, ফেরার পথেও যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকে বাসের ভেতরে দাঁড়িয়ে, কেউ বাসের ছাদে করে গন্তব্যে ফিরেছেন। অবশেষে তারা কাজে যোগ দিতে পেরেছেন।

শ্রমিক তাসলিমা খাতুন বলেন, আমরা অনেক কষ্টে আজ ভোরে সাভারে ফিরেছি। সড়কে দীর্ঘ যানজট, পরিবহনের অতিরিক্ত চাপ সব মিলিয়ে ভোগান্তিতে ফিরতে হয়েছে। অনেকেই এখনও যানজটে আটকে আছে বলেও জেনেছি। কারখানায় ৯০ শতাংশের বেশি শ্রমিক যোগ দিয়েছেন। যারা এখনও যোগ দিতে পারেন নাই তারা যানজটে আটকে রয়েছে। তারাও কর্মস্থলে যোগ দেবেন। সবাই আনন্দমুখর পরিবেশে উৎপাদন শুরু করেছেন। আমরা ছুটির পর পুরোদমে কাজ শুরু করে দিয়েছে।

যানজটে আটকে পড়া শ্রমিক আল-আমিন বলেন, শনিবার (১৪ জুন) রাতে আমি রওয়ানা করেছি। সড়কে যানজটে আটকে আজও কর্মস্থলে ফেরা হয়নি। এখনও বাসের ছাদে কর্মস্থলে ফেরার চেষ্টা করছি। আশা করি দ্রুতই কারখানায় উপস্থিত হতে পারবো। আজ একটু দেরিতে কারখানায় গেলে সমস্যা হবে না। আমি তো ইচ্ছে করে দেরি করছি না।

একটি পোশাক কারখানা উৎপাদন কর্মকর্তা মো. রাজিব বলেন, আমাদের কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। কারখানায় শতভাগ শ্রমিকের উপস্থিতির দিকে জোর দিয়ে আমরা নানা ধরনের ব্যবস্থা নিয়ে থাকি। তার মধ্যে সবার আগে কারখানায় যোগ দেওয়া শ্রমিকের জন্য পুরস্কার, এছাড়া সব শ্রমিকদের জন্য লটারির মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা করা। তাই কারখানা খোলার প্রথম দিনেই আমাদের শতভাগ কর্মী কাজে যোগ দিয়ে থাকেন। ফলে পুরোদমে উৎপাদন সম্ভব হয়।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আজ থেকে শতভাগ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। তবে কয়েকটি কারখানায় শ্রমিক ছাঁটাই হয়েছে। এছাড়া শিল্পাঞ্চল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলে আমাদের শক্ত নজরদারি রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি

ঈদের ছুটি শেষে আবারও চেনা রূপে ফিরেছে কর্মমুখী মানুষ সাভার ও আশুলিয়ায়

আপডেট সময় : 01:40:48 pm, Sunday, 15 June 2025