Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদের ছুটিতে ইবির হল খোলা রাখার দাবিতে প্রধান ফটক অবরোধ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:31:06 pm, Monday, 3 June 2024
  • 115 বার পড়া হয়েছে

ঈদের ছুটিতে ইবির হল খোলা রাখার দাবিতে প্রধান ফটক অবরোধ।।

ইবি প্রতিনিধি।।
পবিত্র ঈদ-উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- আবাসিক হলসমূহ খোলা রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। সোমবার -৩ জুন- দুপুর ২টায় প্রধান ফটক অবরোধ করেন তারা। এতে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহগামী শিক্ষক-শিক্ষার্থীদের বাসগুলো আটকে পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী। পরে প্রক্টরিয়াল বডির সাথে শিক্ষার্থীদের সমঝোতায় অবরোধের ২৫ মিনিটের মাথায় ফটক খুলে দেওয়া হয়। এরপর বিকাল তিনটায় উপাচার্যের বাসভবনে একই দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন তারা।
  
জানা যায়- গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত মোট ২৩ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আবাসিক হলগুলো ১০ জুন থেকে ২৪ জুন পর্যন্ত মোট ১৪ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রভোস্ট কাউন্সিল। তবে এই আসন্ন ছুটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানা গেছে।
  
শিক্ষার্থীদের দাবি- বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর শিক্ষার্থী পড়াশোনা করে। নির্দিষ্ট ধর্মীয় এসব ছুটিতে অন্যান্য ধর্মাবলম্বী অনেক শিক্ষার্থীরা বাধ্য হয়ে ক্যাম্পাস ত্যাগ করতে হয় এবং দুর্ভোগের শিকার হতে হয়। এছাড়া ছুটিতে কিছু সিনিয়র শিক্ষার্থী বিভিন্ন আর্টিকেল ও চাকুরির পড়াশোনায় মনোনিবেশ করতে চায়। কিন্তু তাদের জন্যেও সময়টা কাজে লাগানো সম্ভব হয় না। তাই ছুটির সময়ে হল খোলা রাখার দাবি জানিয়েছেন তারা।
   
দাবির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এ বছর হল খোলা রাখা কোনোভাবেই সম্ভব নয়। এগুলো ছুটি নির্ধারণ কমিটির মাধ্যমে আগে থেকেই নির্ধারণ করা থাকে। অলরেডি ছুটির বিষয়ে প্রজ্ঞাপন হয়ে গেছে। আরও দুই এক মাস আগে আসলেও বিষয়টা বিবেচনা করা যেতো। তবুও বিষয়টি প্রভোস্ট কাউনন্সিলকে জানাবো। প্রভোস্ট কাউন্সিল যে সিদ্ধান্ত নিবে সেটাই বাস্তবায়ন হবে।
   
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে দাবি নিয়ে উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যান শিক্ষার্থীরা। কিন্তু তখন উপাচার্য তার অফিসে পূর্ব নির্ধারিত একটি মিটিংয়ে থাকায় শিক্ষার্থীরা তার সাথে দেখা করার সুযোগ পাননি। পরে দুপুর দুইটা পর্যন্ত অপেক্ষা করেও দেখা করতে না পারায় ক্ষুব্ধ হয়ে ফটক অবরোধ করেন তারা।  
  
এদিকে একই দাবিতে বেলা ১১ টায় উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের জোট ঐক্যমঞ্চ। উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় ঐক্যমঞ্চের আহ্বায়ক রাবেয়া খাতুন- সদস্য সচিব এস এ এইচ ওয়ালিউল্লাহ- আবৃত্তি আবৃত্তির সভাপতি গোলাম রব্বানী- সিআরসির সভাপতি শাহীদ কাওসার ও তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি আবু তালহা আকাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

ঈদের ছুটিতে ইবির হল খোলা রাখার দাবিতে প্রধান ফটক অবরোধ।।

আপডেট সময় : 01:31:06 pm, Monday, 3 June 2024