Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ঈদগাঁওতে জেঁকে বসছে শীত : ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম

  • Reporter Name
  • আপডেট সময় : 06:06:23 pm, Monday, 13 December 2021
  • 232 বার পড়া হয়েছে

ঈদগাঁওতে জেঁকে বসছে শীত : ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম

এম আবু হেনা সাগর, ঈদগাঁও।।

কক্সবাজারের ঈদগাঁওতে জেঁকে বসছে শীত। বাড়ছে দুর্ভোগ। শীত নিবারণে নিম্ন আয়ের মানুষ ফুটপাতে অল্প দামে শীত কাপড় কিনতে ভিড় করছে। রাত যতই গভীর হয় ততই শীত বৃদ্ধি পায়। কুয়াশা চাঁদরে ঢাকা পড়ে। বাড়ীর চালে টুপুর টাপুর কুয়াশার শব্দ শীত আগমনকে স্মরণ করিয়ে দেয়। জেলার বহুল আলোচিত বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারসহ বৃহৎ এলাকার প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাট বাজারেও এই শীত মৌসুমে তীব্রতা বেড়ে যাওয়ায় বিপনী বিতানের চেয়ে ফুটপাতে গরম কাপড় বিক্রি জমে উঠছে। গ্রামের সাধারণ লোকজন এ মৌসুমে অল্পদামে গরম কাপড় কিনতে পেরে খুশিও হচ্ছেন।
১৩ই ডিসেম্বর সন্ধ্যায় সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে বিগত দুয়েকদিন ধরে ফুটপাতে ভ্রাম্যমান ব্যবসায়ীরা গরম কাপড় বিক্রি করার দৃশ্য। যেখানেই ক্রেতারা ভীড় জমায়। এছাড়াও বিভিন্ন উপবাজারে শীতের কাপড় বিক্রির ধুম পড়েছে।

এক ভ্রাম্যমান ব্যবসায়ীর সাথে কথা হলেই তিনি জানান, প্রতিবছরের ন্যায় এ বছরো শীত মৌসুমেও গরম কাপড় বিক্রি করে যাচ্ছি। তবে দামে কম ও মানে ভাল বলেও উল্লেখ করেন।
ফুটপাতে ব্যবসায়ী আল আমিন জানান, চলতি মৌসুমে হরেক রকমের গরম কাপড় ব্যবসা নতুন রুপে শুরু করতে যাচ্ছি।

ঈদগাঁওসহ জেলাব্যাপী ধীরে ধীরে শীত জেঁকে বসতে শুরু করেছে। বাজারে বিভিন্ন বিপনি বিতানে শীতকাপড়ের দাম চড়া হওয়ায় এখন ফুটপাতমুখী অনেকে। সেখানে স্বল্পদামে শীতের কাপড় পাচ্ছে। আবার গ্রামাঞ্চলের নিম্ন আয়ের লোকজন চরম দুর্ভোগে পড়েছে। পরিবার-পরিজন নিয়ে এই শীত মৌসুমে অর্ধাহারে অনাহারে থেকেও ছেলেমেয়ে দের জন্য বা নিজেদের জন্য শীতকাপড় কিনতে পারছেনা।
আরো দেখা যায়, অনেকে সারাদিন রিক্সা চালিয়ে ক্লান্ত শরীরে পরিবার-পরিজনের জন্য এক মুঠো খাবার জোগাড় করতে পারলেও শীত নিবারনের লক্ষ্যে নেই কোন গরম কাপড়। এই শীত মৌসুমে অসহায়-পীড়িত মানুষের পাশে বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান সচেতন মহলের।

উল্লেখ্য, ঈদগাঁও উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের শীত মৌসুমে অসহায় পথকলি ছিন্নমূল পীড়িত লোকজনের মাঝে শীত বস্ত্র বিতরণ করার আহবান জানিয়েছেন সাধারন মানুষ। সকল বিত্তবান কিংবা নানা সংগঠনের উচিত শীতের শুরুতেই অসহায়-পীড়িত মানুষদের পাশে দাড়ানো,শীতবস্ত্র প্রদান করে সহায়তার হাত বাড়ানো একান্ত প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদে সামাজিক সংগঠনগুলো কাজ করলে অনেক শীতার্ত মানুষ শীতের তীব্রতা থেকে রক্ষা পাবে। কারণ একটি শীতবস্ত্র একজন অসহায় শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারে।
রাতে ঘুমানোর সময় গ্রামাঞ্চলের অনেকেই গরম কাঁথা ব্যবহার করছে। সারাদিন কড়া রোদ থাকলে ও সন্ধ্যার পর ঠান্ডায় শান্ত হয়ে আসছে প্রকৃতি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

ঈদগাঁওতে জেঁকে বসছে শীত : ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম

আপডেট সময় : 06:06:23 pm, Monday, 13 December 2021