Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়- শিক্ষার্থীদের হলে ফেরার আহ্বান সমন্বয়কের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:22:03 pm, Tuesday, 6 August 2024
  • 156 বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়- শিক্ষার্থীদের হলে ফেরার আহ্বান সমন্বয়কের।।

ইবি প্রতিনিধি।।

শিক্ষার্থীদেরকে দ্রুত আবাসিক হলে ফেরার আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট। প্রশাসনের অনুমতি নিয়েই ইতোমধ্যে তারা আবাসিক হলে উঠেছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি অতিসত্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালুর দাবিও জানান।

জানা গেছে, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা হলে ফেরা শুরু করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও হলে ওঠার বিষয়ে কোনো বাঁধা দেওয়া হয়নি। এর আগে গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ২৬৪তম -জরুরি- সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আবসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। ওইদিন দুপুর একটায় ছাত্রদের এবং পরদিন ১৮ জুলাই দশটার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। হল বন্ধের দিন থেকে শিক্ষার্থীরা হল খোলার দাবিতে কয়েক দফায় বিক্ষোভ করলেও প্রশাসন সেই দাবি মানেনি।

মুখলেসুর রহমান সুইট বলেন, হল শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে। আবাসিক শিক্ষার্থীরা অনেকেই ইতোমধ্যে হলে ফিরেছেন। গুজবে কান না দিয়ে সকল আবাসিক শিক্ষার্থীকে হলে আসার আহ্বান জানাচ্ছি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমি নিজে দায়িত্ব নিয়ে তাদের সিটে তুলে দিব। একইসঙ্গে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ফিরে আসুক। ক্লাস-পরীক্ষাগুলো দ্রুত শুরু হোক এটাই দাবি প্রশাসনের কাছে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন- সমন্বয়ক ও ভিসি স্যারের সঙ্গে কথা হয়েছে। ভিসি স্যার তাদের থাকার অনুমুতি দিয়েছেন। আন্দোলনকারীদের বলেছি যারা আবাসিক আছে তারা হলে উঠুক সমস্যা নেই। হলে যেন কারো জানমালেন ক্ষতি না হয় তাদের প্রতি আমার এই আহ্বান থাকবে। আবাসিক শিক্ষার্থীদেরও দ্রুত হলে ফেরার আহ্বান জানাচ্ছি।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন- ছাত্রদের হল- তারাই সেখানে অবস্থান করবে। প্রশাসনিকভাবে আমাদের পক্ষ থেকে কোনা বাঁধা-বিঘ্ন করা হবে না। চাওয়া থাকবে তারা হলে সহ-অবস্থান করুক। পরিস্থিতি বিবেচনায় তারা নিরাপদে থাকুক এটাই কামনা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়- শিক্ষার্থীদের হলে ফেরার আহ্বান সমন্বয়কের।।

আপডেট সময় : 02:22:03 pm, Tuesday, 6 August 2024