Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

ইসলামী বিশ্ববিদ্যালয়- শূন্য শীর্ষ পাঁচ পদ- কার্যক্রমে স্থবিরতা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:11:52 pm, Monday, 19 August 2024
  • 156 বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়- শূন্য শীর্ষ পাঁচ পদ- কার্যক্রমে স্থবিরতা।।

সাইফ ইব্রাহিম

ইবি প্রতিনিধি।।

গত ৫ আগস্ট সরকার পতনের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- উপাচার্যসহ শীর্ষ পাঁচ কর্তাব্যক্তি পদত্যাগ করেছেন। এছাড়াও রেজিস্ট্রারসহ বিভিন্ন দফতরের পরিচালকরা ছিলেন ছুটিতে-  করছেননা অফিস। এমন পরিস্থিতিতে রোববার থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও ইবির শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজেও বিরাজ করছে স্থবিরতা। তাই দ্রুত যোগ্য ও সৎ উপাচার্য নিয়োগের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।

জানা গেছে- ছাত্র আন্দোলন চলাকালীন সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তাই নিয়মানুযায়ী সিন্ডিকেট সভার মাধ্যমেই শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিতে হবে। আর বিশ্ববিদ্যালয়ের আইন -ধারা-১১- অনুযায়ী উপাচার্য এবং উপাচার্যের অনুপস্থিতিতে উপ-উপাচার্য সিন্ডিকেট সভা আহবান করতে পারেন। এদিকে গত ৮ আগস্ট পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম- উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। পদগুলো বর্তমানে শূন্য। তাই নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা স্বাভাবিকভাবে শুরু হচ্ছে না। এতে সেশনজটের সঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন- করোনার সময় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। সেটি কাটিয়ে না উঠতেই ফের দীর্ঘ ছুটিতে শিক্ষা কার্যক্রম নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে দেখা দিয়েছে অচলাবস্থা। তাই অবিলম্বে যোগ্য নতুন উপাচার্য নিয়োগ দিয়ে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি তাদের।

এদিকে পদত্যাগ করেছেন প্রক্টর ও ছাত্র উপদেষ্টাও। প্রক্টরিয়াল বডির অনুপস্থিতিতে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা রয়েছে হুমকিতে। হলগুলোতে অনুপস্থিত হল প্রশাসনও। তবে শিক্ষার্থীদের নিরাপত্তায় হলগুলোতে শিফট করে ২৪ ঘণ্টা পাহারা দিচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নানাবিধ অসুবিধায় সহযোগিতাও করছেন তারা।

এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস ও একাডেমিক শাখায় মূল সনদপত্র উত্তোলন- বিভিন্ন বিভাগের রেজাল্ট- হল পরিবর্তন- পুনঃভতি ও মানোন্নয়ন পরীক্ষাসহ উপাচার্যের অনুমোদন নির্ভর বিভিন্ন কাজ আটকে আছে। অন্যদিকে রেজিস্ট্রার না থাকায় রেজিস্ট্রার অফিসের প্রায় সকল কাজ বন্ধ রয়েছে।  পরিচালক শূন্যতায় হচ্ছেনা অর্থ ও হিসাব শাখার কাজও।

এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক ডিনের সাথে কথা বলে জানা গেছে- তারা দ্রুত ক্লাস-পরীক্ষা শুরুর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও উপ-উপাচার্য না থাকায় ক্লাস-পরীক্ষা কখন চালু হবে বলা যাচ্ছে না।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের মাধ্যমে ক্লাস-পরীক্ষা এবং হলসমূহ বন্ধ হয়েছে। তাই সিন্ডিকেটের মাধ্যমেই ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিতে হবে। আশা করি- সকল সংকট কাটিয়ে উঠতে দ্রুত উপাচার্য নিয়োগ দেবে সরকার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়- শূন্য শীর্ষ পাঁচ পদ- কার্যক্রমে স্থবিরতা।।

আপডেট সময় : 12:11:52 pm, Monday, 19 August 2024