Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন

ইসলামী বিশ্ববিদ্যালয় কাগজ সংকটে আটকে আছে শিক্ষার্থীদের সার্টিফিকেট।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:07:31 pm, Monday, 4 March 2024
  • 121 বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয় কাগজ সংকটে আটকে আছে শিক্ষার্থীদের সার্টিফিকেট।।

ইবি প্রতিনিধি।।

কাগজ সংকটে বন্ধ হয়ে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সনদ ও নম্বরপত্র উত্তোলন। এতে বিভিন্ন চাকরির পরীক্ষায় আবেদন করে নির্দিষ্ট সময়ে জমা দিতে পারছেন না সেসব প্রয়োজনীয় কাগজপত্র। এদিকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সনদ ও নম্বরপত্র উত্তোলন প্রক্রিয়া নতুন করে অনলাইনে হলেও তার প্রয়োজনীয় ফরমেট এখনো দিতে পারছে না কর্তৃপক্ষ। ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। অন্যদিকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাধিক বিভাগের নম্বরপত্রের বই শেষ হয়ে গেছে বলে জানা যায়। তবে বই শেষ হয়ে গেলেও তা লিখিত অথবা মৌখিক কোনোভাবেই প্রধান পরীক্ষা নিয়ন্ত্রককে অবগত করেনি বলে অভিযোগ রয়েছে দায়িত্বরত এক কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়া কোন কোন বিভাগের নম্বরপত্রের বই নেই জানতে চাইলেও তার হিসেব দিতে পারেননি ওই কর্মকর্তা। এসময় তথ্য সংগ্রহের জন্য গেলে প্রতিবেদকের সাথে খারাপ ব্যবহার করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। শহিদুল ইসলাম নামের ওই কর্মকর্তা সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত রয়েছেন।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু ভোরের কাগজকে বলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নতুন ফরমেটের কাগজসমূহ আনার জন্য উপাচার্য ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন। আজকে চেক হয়ে যাওয়ার কথা। চেক হয়ে গেলে কেন্দ্রীয় ক্রয় কমিটির সাথে মিটিং করে কয়েকদিনের মধ্যে তা ঢাকা থেকে চাপিয়ে আনা যাবে বলে আশা করছি। এছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের যেসব বিভাগের সনদ বা নম্বরপত্রের বই শেষ তারা আমাদেরকে নোটের আকারে জানালে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, প্রয়োজনে কাগজ শেষ হওয়ার কয়েকমাস আগেই নোট দেওয়ার দরকার ছিলো। সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

ইসলামী বিশ্ববিদ্যালয় কাগজ সংকটে আটকে আছে শিক্ষার্থীদের সার্টিফিকেট।।

আপডেট সময় : 12:07:31 pm, Monday, 4 March 2024