Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ সহ গ্রেফতার- ০১

ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর জানাল স্পেন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:03:53 pm, Sunday, 19 July 2026
  • 73 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

বিশ্বকাপ ফাইনালের আগে বড় স্বস্তির খবর পেয়েছে স্পেন। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে চোট পাওয়া তরুণ তারকা লামিন ইয়ামাল এবং ডিফেন্ডার পেদ্রো পোরো দুজনই আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

সেমিফাইনালে লুকা দিনিয়ের সঙ্গে বলের দখল নিয়ে লড়াই করতে গিয়ে পায়ে আঘাত পান ইয়ামাল। যদিও চোট নিয়েই ম্যাচের শেষ পর্যন্ত খেলেন তিনি। তবে ফাইনালের আগে দলের একটি অনুশীলনে অংশ না নেওয়ায় তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

সেই আশঙ্কা দূর করে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা চেয়েছিলাম ইয়ামাল আলাদা অনুশীলন করুক এবং ফিজিওদের পর্যবেক্ষণে থাকুক। তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইনি। এখন সে ভালো আছে এবং শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত। চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছি, সবকিছুই ইতিবাচক।’

তিনি আরও জানান, ইয়ামাল ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। স্প্যানিশ কোচ বলেন, ‘ফাইনালের দুই দিন আগে সে দলের সঙ্গে অনুশীলন করেছে। গতকাল সবাই একসঙ্গে অনুশীলন করেছে। আজকের শেষ অনুশীলন পর্বটি আরও গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে, সেমিফাইনালে পেশিতে টান লাগায় ৮৫ মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল রাইটব্যাক পেদ্রো পোরোকে। ইয়ামালের মতো তিনিও একটি অনুশীলনে অংশ নেননি। তবে ফাইনালের আগে তিনিও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে নিশ্চিত করেছেন কোচ।

বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর জানাল স্পেন

আপডেট সময় : 04:03:53 pm, Sunday, 19 July 2026