Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ

ইবিতে সততা ফোয়ারা চালুর দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আল্টিমেটাম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:20:16 am, Wednesday, 28 February 2024
  • 200 বার পড়া হয়েছে

ইবিতে সততা ফোয়ারা চালুর দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আল্টিমেটাম।।

ইবি প্রতিনিধি।।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের-ইবি-দৃষ্টিনন্দন স্থাপনা সততা ফোয়ারা এবং বিশুদ্ধ পানির প্লান্টগুলো চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার-২৮ ফেব্রুয়ারি-সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে  মানববন্ধন শুরু করেন তারা। পরে সকাল সাড়ে ১০টায় উপাচার্যের সাথে দেখা করতে তার কার্যালয় ঘেরাও করেন শিক্ষার্থীরা। এসময় দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাবেই দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে ফোয়ারা ও পানির প্লান্টগুলো। প্রশাসনের অবহেলার কারণে একদিকে হারাতে চলেছে ক্যাম্পাসের সৌন্দর্য এবং অন্যদিকে বিশুদ্ধ পানির অভাবে ধুকছে শিক্ষার্থীরা। তাই ক্যাম্পাসের সৌন্দর্য ফিরিয়ে আনা ও শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা করতে ফোয়ারা ও প্লান্টগুলো চালুর জোর দাবি তোলেন তারা। এবং ২৪ ঘন্টার মধ্যে কাজের কোন দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যগুলো একে একে নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে প্রশাসনের কোন নজর নেই। এসব বিষয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা আমলে নেয়নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে ফোয়ারা চালু করা না হলে এবং বিশুদ্ধ পানি নিশ্চিত করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে তারা আরও বলেন, কোনো ধরনের লুকোচুরি চলবে না। সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে আগে তা নিশ্চিত করবেন। ক্যাম্পাসে কিছু দূর্নীতিবাজ মানুষ আছে, তা দুর করে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। যারা ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করতে চায় তাদের শক্ত হাতে জবাব দেব।

এদিকে মানববন্ধন শেষে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বনি আমিন ও মামুনুর রশিদের নেতৃত্বে  শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে উপাচার্যের সাথে দেখা করতে চান। কিন্তু এসময় উপাচার্য তার কার্যালয়ে না থাকায় প্রক্টরিয়াল বড়ি তাদেরকে কার্যালয়ে যেতে বাঁধা দিলে প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে বাকবিতন্ডায় জড়ান মানববন্ধনকারীরা। পরে শিক্ষার্থীরা জোরপূর্বক ঢুকে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কার্যালয় ঘেরাও করে রাখেন শিক্ষার্থীরা। এসময় তাদেরকে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত-দুপুর ১২ টা-শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং উপাচার্যের সাথে কথা না বলা পর্যন্ত তারা সেখান থেকে সরবেননা বলে জানিয়েছেন।

এ বিষয়ে দায়িত্বরত প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, তাদের ব্যানারে ছিলো তাদের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি। কিন্তু কি কারণে তারা জোরপূর্বক কার্যালয়ের সামনে অবস্থান নিলো সেটা বোধগম্য নয়। আর ফোয়ারা চালুর বিষয়ে আজ সকালে উপাচার্য বসেছেন। ইতোমধ্যে এটি ঠিক করার জন্য প্রকৌশল অফিসকে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়?

ইবিতে সততা ফোয়ারা চালুর দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আল্টিমেটাম।।

আপডেট সময় : 06:20:16 am, Wednesday, 28 February 2024