Dhaka , Thursday, 20 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত, সাবেক মেয়র রেজাউল করিমের ভবনসহ ৭টিতে ২৭ লাখ টাকা জরিমানা পাইকগাছায় অবৈধ জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট সরাইল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার-১০ দোহাজারীতে কোদালের কোপে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত আমরা একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ – জেলা পুলিশ সুপার মোবারক হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সাতকানিয়া সার্কেল অফিসার আরিফুল ইসলাম সিদ্দিকী নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই সাইনবোর্ডে অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ জোড়া মুকুট জয় রামু সেনানিবাসের শিক্ষার্থী আফিয়ার রূপগঞ্জে বিক্রমপুর স্টিলে বিষাক্ত কালো ধোঁয়ার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তরের আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যবসায়ীরা ভোলায় বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে প্রশ্ন, যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ কাউখালীতে কাঠের ডাসার আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার ১৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নগরীর কাপ্তাই রাস্তার মাথায় ভাড়া নৈরাজ্য , ঘাটে ঘাটে যাত্রী নামিয়ে ‘ভেঙে ভেঙে’ দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ হাটহাজারীতে দিনদুপুরে তরুণকে ধাওয়া করে গুলি রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক নেত্রকোণায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময়

ইবিতে মাতৃভাষা দিবসে ছাত্রশিবিরের আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:14:43 pm, Sunday, 22 February 2026
  • 126 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আঞ্চলিক ভাষায় ‘আমার কাছে আমার জেলাই সেরা’ শীর্ষক এক ব্যতিক্রমী রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষার প্রতি সম্মান ও বিনোদনের মেলবন্ধন ঘটাতে এই আয়োজন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী, ময়মনসিংহ, সিলেট, বগুড়া, গোপালগঞ্জ, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা ও নীলফামারী জেলার শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় বিতার্কিকরা প্রত্যেকে নিজ নিজ আঞ্চলিক ভাষায় নিজেদের জেলাকে সেরা প্রমাণ করার জন্য মজার ছলে নানা যুক্তি উপস্থাপন করেন।
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইসলামিক ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সদস্য-সচিব দিদারুল ইসলাম এবং শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান বিশ্বাস।

এ সময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “বলা হয়ে থাকে বিতর্ক সত্যকে অনুসন্ধান করে বের করে আনে। সত্য অনুসন্ধান করা তখনই সফল হবে, যখন বিতার্কিকরা সত্যবাদী হবে। আমরা প্রত্যেকে নিজ জায়গা থেকে সত্যবাদী হবো এবং সত্যকে অনুসন্ধান করবো। আমাদের প্রত্যেকের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হোক, সমাজে সত্য প্রতিষ্ঠিত হোক।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলী বলেন, “আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন এবং অসংখ্য বৈচিত্র্যময় ভাষা দিয়েছেন। পৃথিবীতে বাংলাই একমাত্র ভাষা, যার জন্য মানুষকে জীবন দিতে হয়েছে। তাই আমার মাতৃভাষা বাংলা হওয়ায় আমি গর্বিত এবং এই ভাষাকে সম্মান জানাতেই ২১শে ফ্রেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “অধিক আধুনিক হতে গিয়ে আমরা যেন মাতৃভাষাকে ভুলে না যাই, সেই দিনটিকে স্মরণ রাখতেই ছাত্রশিবিরের এই আয়োজন। ছাত্রশিবির চায় সকল শিক্ষার্থীকে নিয়ে একটি সুন্দর ক্যাম্পাস গঠন করতে, এজন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম

ইবিতে মাতৃভাষা দিবসে ছাত্রশিবিরের আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় : 12:14:43 pm, Sunday, 22 February 2026