Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

ইবিতে নগ্ন করে র‍্যাগিং তদন্ত কাজে তথ্য চেয়ে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:42:33 pm, Wednesday, 28 February 2024
  • 251 বার পড়া হয়েছে

ইবিতে নগ্ন করে র‍্যাগিং তদন্ত কাজে তথ্য চেয়ে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের-ইবি-লালন শাহ হলের গণরুমে এক ছাত্রকে নগ্ন করে র‍্যাগিংয়ের ঘটনায় সুষ্ঠু তদন্তে তথ্য প্রমাণাদি সংগ্রহে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তদন্ত কমিটি। 
বুধবার-২৮ ফেব্রুয়ারি-হল প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. আলতাফ হোসেন সাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তি অনুযায়ী, র‍্যাগিং সংশ্লিষ্ট বিষয়ে লালন শাহ হলের কোন ছাত্রের কাছে কোনো তথ্য জানা থাকলে আগামী সোমবার-৪ ফেব্রুয়ারি-দুপুর ২টার পর প্রভোস্ট কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 
এ বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক ড. আলতাফ হোসেন বলেন, ‘আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ভুক্তভোগী এবং অভিযুক্ত যারা রয়েছে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং এগুলো রেকর্ড করা রয়েছে। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত পাচ্ছি। তদন্তের সার্থে উন্মুক্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। হল সংশ্লিষ্ট যে কারো কাছে এ বিষয়ে কোনো তথ্য থাকলে আগামী সোমবার সাক্ষাৎকার দিতে পারবে। আমরা অতি শীঘ্রই একটি তদন্ত প্রতিবেদন জমা দিবো।’
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারী রাত ১২ টা থেকে ভোর পর্যন্ত লালন শাহ হলের গণরুমে-১৩৬ নং কক্ষে-এক নবীন শিক্ষার্থীকে নগ্ন করে নির্যাতনের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তরা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী। নির্যাতনে ভুক্তভোগীকে রড দিয়ে মারা, নগ্ন করে টেবিলের উপর দাঁড় করিয়ে রাখা ও পর্ন ভিডিও দেখতে বাধ্য করা এবং উলঙ্গ অবস্থায় নাকে খত’ (মেঝেতে নাক লাগিয়ে নির্দিষ্ট সীমানা অতিক্রম করা-দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। এছাড়া ঘটনার বিষয়ে চুপ থাকতে অভিযুক্তরা ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান এবং ৩-৪ বার তার বিছানাপত্র রুমের বাইরে ফেলে দেন। পরবর্তীতে ঘটনার বিষয়ে মুখ না খুলতে ছাত্রলীগের কর্মীদের দ্বারাও ভুক্তভোগী শিক্ষার্থীকে বিভিন্ন হুমকি দেওয়া হয়। ফলে তাদের চাপে প্রশাসন বরাবর কোনো অভিযোগ দেয়নি ভুক্তভোগী শিক্ষার্থী। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর ঘটনার তদন্তে হল প্রশাসন হলের আবাসিক শিক্ষক ড. আলতাফ হোসেনকে আহবায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। অন্যদিকে শেখ রাসেল হলের প্রভোস্ট ড. দেবাশীষ শর্মাকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

ইবিতে নগ্ন করে র‍্যাগিং তদন্ত কাজে তথ্য চেয়ে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ।।

আপডেট সময় : 01:42:33 pm, Wednesday, 28 February 2024