Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

ইবিতে ক্লাসের দাবিতে বিক্ষোভ ভিসি হতে ঢাকায় ব্যস্ত বিএনপিপন্থী ডিনরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:27:53 pm, Wednesday, 21 August 2024
  • 138 বার পড়া হয়েছে

ইবিতে ক্লাসের দাবিতে বিক্ষোভ ভিসি হতে ঢাকায় ব্যস্ত বিএনপিপন্থী ডিনরা।।

সাইফ ইব্রাহিম
ইবি প্রতিনিধি।।
   
আওয়ামী সরকারের পতনের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যসহ শীর্ষ কর্তাব্যক্তিরা পদত্যাগ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। গত রোববার থেকে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক সারাদেশে শিক্ষাকার্যক্রম শুরু নির্দেশনা দেওয়া হলেও ইবির শিক্ষা কার্যক্রম এখনও শুরু হয়নি। ডিনস কমিটির মাধ্যমে দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি শিক্ষার্থীদের। 
গত কয়েকদিন থেকে শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়ে এলেও তাতে সন্তোষজনক কোন অবস্থান নিতে দেখা যায়নি শিক্ষকদের। উল্টো বিএনপিপন্থী শিক্ষক নেতারা উপাচার্য হতে ক্যাম্পাস ছেড়ে ঢাকায় লবিংয়ে ব্যস্ত আছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। অন্যদিকে আওয়ামীপন্থী শিক্ষক নেতারা নিজেদের বর্তমান পদগুলোতে থাকবেন কি না এ নিয়ে ব্যস্ত রয়েছেন। বুধবার আওয়ামীপন্থী শিক্ষকদের একটি অংশ শিক্ষক সমিতির কার্যালয়ে পদ পদবী নিয়ে সভা করেন। সেখানে একাধিক ডিন ও হল প্রভোস্টদের অংশ নিতে দেখা যায়। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করে। 
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, ডিনরা চাইলে মিটিং করে শিক্ষা-কার্যক্রম শুরু করতে পারবেন। কিন্তু ডিনরা মিটিং না করায় ক্লাস শুরু হচ্ছে না। অভিযোগ রয়েছে, বিএনপিপন্থী শিক্ষক বিশ্ববিদ্যালয় সাদা দলের সভাপতি অধ্যাপক এ কে এম মতিনুর রহমান ঢাকায় অবস্থান করে ভিসি হওয়ার জন্য লবিং করছেন। তিনি ডিনস কমিটির আহবায়ক। এছাড়া জিয়া পরিষদের মহাসচিব ও কলা অনুষদের ডিন অধ্যাপক এমতাজ হোসেনও ভিসি হওয়ার তদবির করতে ঢাকায় আছেন। সরকার পদত্যাগের পর অনুষ্ঠিত হওয়া দুইটি ডিনস কমিটির মিটিংয়েও তিনি অংশ নেননি। এছাড়া ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফীও ঢাকায় অবস্থান করছেন। তবে তারা লবিংয়ের বিষয়টি অস্বীকার করেন। বাকী ডিনরা আওয়ামীপন্থী হওয়ায় নিজেদেরকে গুটিয়ে রেখেছেন। ফলে শিক্ষাকার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। 
ডিনস কমিটির আহ্বায়ক এ কে এম মতিনুর রহমান বলেন- গত পাঁচদিন ধরে আমি ঢাকায় বিভিন্ন টিভি চ্যানেলের টকশোতে অংশ নিচ্ছি। এগুলো তো আর গোপন না- লাইভ প্রচার হচ্ছে। কেউ যদি লবিংয়ের কথা বলে সেটা তাদের ব্যক্তিগত মতামত। আমি আমার জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছি শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করার। শনিবার ডিন কমিটির সভা ডেকেছি। 
কলা অনুষদের ডিন অধ্যাপক এমতাজ হোসেন বলেন- উপাচার্য হওয়ার জন্য ঢাকায় আছি বিষয়টি এমন নয়। আমি শারীরিক অসুস্থতার জন্য ঢাকায় আছি। আমি যখন ডিনের দায়িত্ব নিই তখনই প্রশাসনকে জানিয়েছিলাম শারীরিক অসুস্থতার জন্য কিছু দিন ক্যাম্পাসে ও কিছুদিন ঢাকায় থাকতে হবে। আমি অনুষদের কয়েকটি বিভাগকে ক্লাস শুরু করতে বলেছি ইতোমধ্যেই। ডিনস কমিটির আহ্বায়ক সভা আহ্বান করলে আমি অনলাইনে যুক্ত হবো। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

ইবিতে ক্লাসের দাবিতে বিক্ষোভ ভিসি হতে ঢাকায় ব্যস্ত বিএনপিপন্থী ডিনরা।।

আপডেট সময় : 12:27:53 pm, Wednesday, 21 August 2024