Dhaka , Monday, 27 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ইফতার মাহফিলে বক্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি অবরুদ্ধ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:24:22 pm, Wednesday, 4 March 2026
  • 32 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার মাহফিলে বক্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিনকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) সন্ধ্যা ৬টায় ফতুল্লার বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পেশাজীবী ফোরাম নারায়ণগঞ্জ পূর্ব থানার উদ্যোগে জেলার সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রদানকালে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেমকে উদ্দেশ্য করে বলেন, “ফ্যাসিস্টের দোসর যে ইফতার মাহফিলে উপস্থিত আছে সেখানে আমি উপস্থিত থাকতে চাই না।” তার এ বক্তব্যের পরপরই অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।
এরপর ৪০০ থেকে ৫০০ জন উপস্থিত ব্যক্তি বিকেল ৫টা ৫৫ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত তাকে অনুষ্ঠানস্থলে অবরুদ্ধ করে রাখেন এবং বাইরে স্লোগান দেন।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত ৮টা ১৫ মিনিটে সংসদ সদস্যকে নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে যায়।
বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

ইফতার মাহফিলে বক্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি অবরুদ্ধ

আপডেট সময় : 12:24:22 pm, Wednesday, 4 March 2026