Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে মধুপুরে পাকিস্তানি প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন দুর্গাপুর তেরী বাজার বড় মসজিদের নতুন আহ্বায়ক কমিটি গঠন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে? জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বানভাসি মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ

আশুলিয়ায় সাংবাদিককে গুলি করে হত্যা করার হুমকি দিলেন এএসআই দুলাল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:32:07 pm, Saturday, 1 June 2024
  • 110 বার পড়া হয়েছে
মামুন মোল্লা- সাভার-ঢাকা।।
সাভারের আশুলিয়ায় বাড়ির ভাড়াটিয়াকে পেটে লাথি দিয়ে ভুড়ি বের করার পাশাপাশি এক সাংবাদিককেও গুলি করে হত্যা করা হবে বলে এমন অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে।
শুক্রবার -৩১ মে- দুপুরের দিকে আশুলিয়া থানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম মো. দুলাল। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের -জিএমপি- সহকারী উপ-পরিদর্শক -এএসআই- সশস্ত্র হিসেবে কর্মরত রয়েছেন। 
ভুক্তভোগী ভাড়াটিয়া মো. শামীম মিয়া রংপুরের পীরগঞ্জের ভগবানপুরের বাসিন্দা। তিনি আশুলিয়ার মুসলিমটেক নামাপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী শাহনাজ পারভীনের বাড়ির ভাড়াটিয়া।
মো. শামীম মিয়া অভিযোগ করে জানান, ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীর বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন। মে মাসের শুরুতেই বাড়িওয়ালী শাহনাজ পারভীনকে জানান মাস শেষে বাসা ছেড়ে দেবেন তারা। সে অনুযায়ী শনিবার বাসা ছাড়বেন বলে বাড়িওয়ালীকে জানান। শুক্রবার সকালে বাসার মালামাল গোছানো শুরু করেন। এরমধ্যেই সকালের দিকে এসে বাড়িওয়ালী শুক্রবারই দুপুর ১২ টার ভিতর তাদের বাসা ছেড়ে দিতে বলেন। এ নিয়ে তর্কের জেরে ভাড়াটিয়াকে মারধর করেন শাহনাজ পারভীন।
মো. শামীম মিয়া অভিযোগ করে আরও বলেন, মারধরের একপর্যায়ে তার স্ত্রীর হাতে বটি দিয়ে কোপ দেন বাড়িওয়ালী শাহনাজ পারভীন। মারধর করা হয় তার কন্যাকেও। আহত অবস্থায় তার স্ত্রীকে ধামরাইয়ে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে অভিযোগ করতে আশুলিয়া থানায় যান তারা। সেখানে সেই সময় উপস্থিত হন বাড়ির মালিকের স্বামী পুলিশ কর্মকর্তা মো. দুলাল। তাকে দেখে ক্ষিপ্ত হয়ে পড়েন। বিষয়টি দেখে সেখানে এগিয়ে যান সাভারে কর্মরত বার্তা টুয়েন্টিফোর ডট কমের সাংবাদিক মো. কামরুজ্জামান। তিনি ওই পুলিশ কর্মকর্তাকে আইন তো সবার জন্য বলার সঙ্গে সঙ্গে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং রাগারাগি করে সেখান থেকে সরে যান।
থানায় উপস্থিত উভয়পক্ষ ও থানা সূত্র জানায়- বিষয়টি সমাধানে উভয় পক্ষকে নিয়ে থানার দ্বিতীয় তলায় আলোচনায় বসেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক -এসআই- মো. মোতালেব। এতে ওই পুলিশ কর্মকর্তা অভিযোগ করেন- ভাড়াটিয়ারা নিয়মিত ভাড়া পরিশোধ করেন না ও বাসায় অপরিচিত লোকজনের আনাগোনা বেশি হয়। এক পর্যায়ে ভাড়াটিয়া শামীম কথা বলতে গেলে দুলাল তাকে পেটে লাথি দিয়ে ভুড়ি বের করার হুমকি দেন। 
ভাড়াটিয়া শামীম ও তার পরিবার বাসা ভাড়া ঠিকমতো না দিলে ৫ বছর ধরে কিভাবে বাসায় থাকলেন? এমন প্রশ্ন করতেই অভিযুক্ত এএসআই দুলাল সাংবাদিক মো. কামরুজ্জামানকে  গুলি করে শেষ করে দেয়ার হুমকিও দেন।
উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপ-পরিদর্শক -এসআই- মো. মোতালেব  এএসআই দুলালকে ধমক দিয়ে থামিয়ে দেন।
এ বিষয়ে সেখানে উপস্থিত সাংবাদিক মো. কামরুজ্জামান বলেন, থানার সামনে দুইজনকে বাগবিতন্ডা করতে দেখি। একজন অন্যজনকে বলছিলেন, থানা তোদের জন্য নয়। এটা শুনে সেখানে গিয়ে আইন সবার জন্য সমান বলার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি ক্ষেপে যান। একপর্যায়ে তথ্য সংগ্রহে থানায় দ্বিতীয় তলায় গিয়েও ওই ব্যক্তিকে ক্ষিপ্ত হয়ে কথা বলতে দেখি। তিনি বলছিলেন, ভাড়াটিয়া নিয়মিত ভাড়া পরিশোধ করেন না। তখন আমি তার কাছে জানতে চাই- ভাড়া ঠিকমতো না দিলে পাঁচ বছর বাসায় কেন থাকতে দিয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি আমাকে গুলি করার হুমকি দেন। পরবর্তীতে জানতে পারি তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক -এএসআই- এবং তিনি গাজীপুর মেট্টোপলিটন পুলিশ লাইনে কর্মরত আছেন। 
  
এব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনের সহকারি উপ-পরিদর্শক -এএসআই- সশস্ত্র মো. দুলাল বলেন, ‘বাসার ভাড়াটিয়ার সঙ্গে আমার স্ত্রীর সমস্যা হয়েছিল। তেমন কিছু হয়নি। সাংবাদিককে হুমকি দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- আমি তো জানতাম না তিনি “সাংবাদিক”। জানার পর আমি তাকে স্যরি বলেছি’
  
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- এএফএম সায়েদ বলেন- এই বিষয়ে আমি এখনও কিছু জানি না। আমি খোঁজ নিয়ে দেখব। অভিযোগ পেলে এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে মধুপুরে পাকিস্তানি প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন

আশুলিয়ায় সাংবাদিককে গুলি করে হত্যা করার হুমকি দিলেন এএসআই দুলাল।।

আপডেট সময় : 04:32:07 pm, Saturday, 1 June 2024