
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক ধারাবাহিক সফলতা কামনা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
১১ আগস্ট মাগরিবের নামাজ শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নং গেইট বাজার সংলগ্ন মোহাম্মদিয়া এতিমখানায় চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এই দোয়া মোনাজাত ও তাবারুক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করা হয় মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার শান্তি কামনায়। পাশাপাশি, দেশ ও জাতির সার্বিক মঙ্গল, সুষ্ঠুভাবে দেশ পরিচালনার তৌফিক দান এবং তারেক রহমান ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে চবি ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদ উল ইসলাম তানসেন, ছাত্রদল নেতা মো. রবিন হোসেন, আবদুল্লাহ আনসারী, অনিক, মো. রুম্মান, মো. তাশরিক, নুর আহমেদ লুশানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্য নেতারা। দোয়া শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

























