Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন; সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি বিশ্বকাপ ট্রফি বিক্রি করে বিতর্কের মুখে ফ্রান্সের ফুটবলার যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও, মাদক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান ডিএসসিসি অঞ্চল-৮ এর উদ্যোগে ৬৬ নম্বর ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন বিকাশ এজেন্টের আত্মসাৎ করা টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিল রামু থানা পুলিশ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড আচার্য পি. সি. রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত পাইকগাছা সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আলোচনা সভা ও মিছিল

আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব : মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:43:59 pm, Wednesday, 3 June 2026
  • 46 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চট্টগ্রাম শাখায় যুক্ত হল বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ১৮০ চ্যানেলের বায়োমেট্রিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ ম্যাগনেটম লুমিনা প্রো এডিশন থ্রি তেসলা এমআরআই।

বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে মেশিনটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জটিল ও নতুন ধরনের রোগ-ব্যাধির প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। এসব রোগের যথাযথ চিকিৎসার পূর্বশর্ত হলো সঠিক ও নির্ভুল রোগ নির্ণয়। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে উন্নত চিকিৎসা যন্ত্রপাতি এখন রোগ নির্ণয়কে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করে তুলেছে।”

তিনি বলেন, “রোগ দ্রুত শনাক্ত করা গেলে চিকিৎসকরাও রোগীর জন্য কার্যকর চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করতে পারেন। অত্যাধুনিক থ্রি তেসলা এমআরআই প্রযুক্তি জটিল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা গ্রহণে উপকৃত হবেন।

মেয়র আরও বলেন, “চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এ নগরীর মানুষের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি। পপুলার ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রামবাসীর জন্য সর্বাধুনিক এমআরআই প্রযুক্তি সংযোজন করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ উদ্যোগের জন্য আমি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান সিআইপি বলেন, নতুন এই থ্রি তেসলা এমআরআই মেশিনের মাধ্যমে মাত্র ৩ থেকে ৪ মিনিটে ব্রেইন ও স্পাইনের এমআরআই সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গের এমআরআই পরীক্ষাও আগের তুলনায় অনেক কম সময়ে সম্পন্ন করা যাবে। তিনি বলেন, চট্টগ্রামবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের আরও আধুনিক চিকিৎসা প্রযুক্তি সংযোজন করা হবে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চট্টগ্রাম শাখার সিনিয়র ব্যবস্থাপক ওয়ালী আশরাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিনগর শাখার ডিজিএম মো. শাহী মাহমুদ, চট্টগ্রাম শাখার সহকারী ব্যবস্থাপক সুজন কান্তি দে, উজ্জ্বল বড়ুয়া, সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) মো. বেলাল হোসেনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কনসালটেন্ট ও কর্মচারীরা। অনুষ্ঠানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
ক্যাপশন- অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস

আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব : মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 06:43:59 pm, Wednesday, 3 June 2026