Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আগামীকাল থেকে গোয়াইনঘাটে নদী অবরোধ কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট সময় : 01:43:33 pm, Sunday, 15 June 2025
  • 72 বার পড়া হয়েছে
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিতারাই হাজি কালা মিয়ার ঘাট থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধ এবং জাফলং, বাংলা বাজার, বালির হাওর, বুদির গাও ইসিএ (ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া) থেকে ডেজার

মেশিন দিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪-০৬-২০২৫) বিকেলে গোয়াইনঘাট উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।  

নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমনের পরিচালনায় আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকার পতনের পর থেকে বিভিন্ন এলাকায় সিন্ডিকেট গঠন করে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পাশাপাশি একটি চক্র চাঁদাবাজির মাধ্যমে ফায়দা লুটছে। এতে বালু ও পাথর উত্তোলনের ফলে নদী ভাঙ্গন তীব্র হচ্ছে, নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং পরিবেশ ধ্বংস হচ্ছে।
বক্তারা আরও বলেন, নদী ও পরিবেশ রক্ষার জন্য তাদের সংগঠন নিরলসভাবে কাজ করছে। তারা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। গোয়াইনঘাটকে ধ্বংস করার জন্য ইসিএ এলাকায় নৌপরিবহন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নৌযান দিয়ে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। তারা অভিযোগ করেন, তরেক রহমানের আদেশ অমান্য করে এবং বিএনপির সিনিয়র নেতাদের নাম ব্যবহার করে এই অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা প্রশাসনকে মেনে চলি বলেই তাদের কাছে অভিযোগ দিয়েছি। কিন্তু আপনারা যদি টাকা খেয়ে গোয়াইনঘাটকে ধ্বংসের মুখে ঠেলে দেন, তবে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের কর্মীরা চুপ করে থাকবে না। এবার প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলা হবে।”
এদিকে, পরিবেশ উপদেষ্টা গোয়াইনঘাট সফরকালে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে তার কাছে লিখিত অভিযোগ পেশ করা হয়। বক্তারা বলেন, “যারা ইজারা বিহীনভাবে ইসিএ সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন করে এই পর্যটন অঞ্চল ধ্বংস করছে, তারা যে দলেরই হোক না কেন, আমরা তাদের ভয় পাই না।” তারা আরও অভিযোগ করেন, চাঁদাবাজ আজির পরিবেশ উপদেষ্টাকে আক্রমণের চেষ্টা করেছে এবং তার গাড়ি অবরোধ করে ভুয়া স্লোগান দিয়েছে।  এই সিন্ডিকেটর নেতৃত্ব দিচ্ছেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ খান, সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত  সভাপতি আজির প্রমুখ।
এছাড়া, বালু উত্তোলন করতে গিয়ে পাভেল নামে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে বক্তারা দাবি করেন। তারা বলেন, “আবু সাঈদ মুগ্ধরা প্রশাসনকে চাঁদাবাজদের গোলামি করার জন্য জীবন দেয়নি। যারা পরিবেশ উপদেষ্টাকে অপমান করার চেষ্টা করেছে, তাদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে।”
বক্তারা ঘোষণা দেন, আগামীকাল থেকে গোয়াইনঘাটের সচেতন জনতার সাথে নিয়ে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো নৌকাকে বড় ব্রিজের উপর উঠতে দেওয়া হবে না। তারা সতর্ক করে দিয়ে বলেন, “এই আন্দোলনে যদি কোনো সাধারণ মানুষ আহত হয়, তাহলে তার দায় প্রশাসনকে নিতে হবে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আজমল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মুন্না ও সিহাব উদ্দীন সিহাব, যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমনসহ গোয়াইনঘাটের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি

আগামীকাল থেকে গোয়াইনঘাটে নদী অবরোধ কর্মসূচি

আপডেট সময় : 01:43:33 pm, Sunday, 15 June 2025